মোহাম্মাদ সোহেল(টাংগাইলে)জেলা প্রতিনিধি;
বুধবার(১৫মার্চ) সকালে টাংগাইলের বাসাইল পৌর-এলাকা কুমারজানী থেকে,হত-পা মুখ বাধা অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত চালকের নাম জুলহাস মিয়া(৫০)তিনি টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,জুলহাস মিঞা আগে ট্রাকচালক ছিলেন,সম্প্রতি তিনি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে চালাতেন,মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় তার হাত-পা ও মুখ বাধা অবস্থায় তার লাশ দেখতে পায়।খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে,টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন।
এ বিষয়ে বাসাইল থানার ওসি মো.মোস্তাফিজুর রহমান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,দুর্বৃত্তরা অটচালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।







