বিদায় চেয়েছিলেন শেখ হাসিনা, কাউন্সিলরদের ‘না’ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক কাদের।
জাকির সিকদারঃ২৪-১২-২২,
আনুষ্ঠানিক ভাবে ২২তম আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচিত হলেন।
চলতি মেয়াদের কমিটির শেষ বক্তব্যে দল থেকে বিদায় চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, যেখানেই থাকি না কেন আমি আছি আপনাদের সঙ্গে। আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন। দলকে সুসংগঠিত করুন। নতুন আসতে হবে। পুরাতনের বিদায় নতুনের আগমন, এটাই চিরাচরিত নিয়ম।
তবে শেখ হাসিনার এই বক্তব্যের সময় উপস্থিত কাউন্সিলররা ‘না, না’ বলে চিৎকার করতে থাকেন। এতে তার বক্তব্য শেষ করতেও কিছুটা বিঘ্ন ঘটে। কাউন্সিল অধিবেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশন হয়।
সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেন, এই কমিটি ২০১৯ সালে সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয়েছে। আপনারা দায়িত্ব দিয়েছিলেন তা যথাসম্ভব পালনের চেষ্টা করেছি। এরপর অনেক ঝামেলা, অনেক কিছু গেছে। করোনা মোকাবিলা, যুদ্ধ সব কিছুর মধ্যে দিয়েও আমরা সময়মতো কাউন্সিল করতে পেরেছি। যেসব জেলা ও ইউনিটে এখনও সম্মেলন হয়নি, নতুন যে কমিটি আসবে সেই কমিটির নেতৃত্বে এসব জায়গায় অবশ্যই যেন সম্মেলন হয়। সেদিকে নজর দিতে হবে।
উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্য করে তিনি বলেন, যেখানেই থাকি না কেন আমি আছি আপনাদের সঙ্গে। আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন। দলকে সুসংগঠিত করুন। পুরাতনের বিদায় নতুনের আগমন এটাই চিরাচরিত নিয়ম। এই কথা বলে আমি আপনাদের থেকে অনুমতি চেয়ে নিয়ম অনুযায়ী ২০১৯ সালের সম্মেলনে যে কার্যকরী সংসদ নির্বাচিত হয়েছিল সেটা বিলুপ্ত ঘোষণা করছি। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব ছেড়ে দিচ্ছি।
এ সময় ‘না, না’ বলে চিৎকার করেন কাউন্সিলররা। তাদের থামাতে না পেরে শেখ হাসিনা বলে উঠেন— ‘এরকম করলে হবে না তো’।
পরে শেখ হাসিনা বলেন, এখানে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব হবে। সমর্থন হবে। তখন আপনারাই বিবেচনা করবেন। আপনাদের ওপর সব ভার ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছি।
এরপর অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে। এতে দশম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দলটির সাধারণ সম্পাদক পদে টানা তিন বারের মতো পুননির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে পুনরায় সভাপতি শেখ হাসিনা এমপি, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি
সভাপতিমণ্ডলীর সদস্যঃ
বেগম মতিয়া চৌধুরী এমপি
শেখ ফজলুল করিম সেলিম এমপি
কাজী জাফর উল্লাহ
ইঞ্জি. মোশারফ হোসেন এমপি
শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য
নুরুল ইসলাম নাহিদ এমপি
ড. মো. আব্দুর রাজ্জাক এমপি
লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি
মোস্তফা জালাল মহিউদ্দিন
শাজাহান খান এমপি
জাহাঙ্গীর কবির নানক
আব্দুর রহমান
এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম
অ্যাড. কামরুল ইসলাম এমপি
সিমিন হোসেন রিমি
যুগ্ম-সাধারণ সম্পাদকঃ
মাহবুবউল আলম হানিফ এমপি
ডা. দীপু মণি এমপি
ড. হাছান মাহমুদ এমপি
আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম
কোষাধ্যক্ষ
এইচ. এন. আশিকুর রহমান এমপি
সম্পাদকমণ্ডলী
অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক
ওয়াসিকা আয়শা খান এমপি
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ড. শাম্মী আহমেদ
আইন বিষয়ক সম্পাদকঃ অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু,
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক
ফরিদুন্নাহার লাইলী
তথ্য ও গবেষণা সম্পাদক
ড. সেলিম মাহমুদ
ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
আমিনুল ইসলাম
দপ্তর সম্পাদক
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
ধর্ম বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ড. আবদুস সোবহান গোলাপ এমপি
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
দেলোয়ার হোসেন
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর
মহিলা বিষয়ক সম্পাদক
জাহানারা বেগম
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি
শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক
শামসুন নাহার চাঁপা
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক
মোঃ সিদ্দিকুর রহমান
সংস্কৃতি বিষয়ক সম্পাদক
শ্রী অসীম কুমার উকিল এমপি
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক
ডা. রোকেয়া সুলতানা
সাংগঠনিক সম্পাদকঃ
আহমদ হোসেন
বি. এম মোজাম্মেল হক
আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
এস. এম কামাল হোসেন
মির্জা আজম এমপি
অ্যাডভোকেট আফজাল হোসেন
শফিউল আলম চৌধুরী নাদেল
সুজিত রায় নন্দী
উপ-দপ্তর সম্পাদক
সায়েম খান
সদস্যবৃন্দদের প্রেসিডিয়াম সভায় নির্বাচিত করা হবে।
Post Views: 276
Related