মুহাম্মদ রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে গুরু চুরি কে কেন্দ্র করে একজনের ভাম্যমানে প্রদান করেন। আজ (১৮ জানুয়ারি-২০২৩) বিরামপুর ৪নং দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামে গুরু চুরির ঘটনা ঘটে। উক্ত মহল্লার নুর ইসলামের মেয়ে ইয়াছমিন (১৯)সহ দল নিয়ে আঃসাত্তারের ছেলে আজমল হোসেনের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে গত ১৭ জানুয়ারি ২০২৩ দিবাগত গভীর রাতে প্রবেশ করেন। গরু চুরির এক সময় বাড়ির লোকজন টের পেয়ে তাদেরকে ধরতে চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দলের অন্যান্য সদস্য গন পালিয়ে যায়। কিন্তু উক্ত মহিলা সদস্য পালাতে সক্ষম হয়নাই ফলে জনতার হাতে আটক হয়ে যায়।এমন অবস্থায় গ্রামের লোকজনের কঠিন চাপের মধ্যে অন্যান্য সদস্যদের সাথে তার স্বামী অন্যান্য সহ তার পিতারও দলে থাকার কথা স্বীকার করেন বলে জানা যায়। একপর্যায়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ভাম্যমান আদালতে উক্ত মহিলা চোর ইয়াছমিন কে ২ মাসের সাজা প্রদান করেন। এসময় তিনি চাপের মুখে তার পিতার থাকার কথা বলেছেন বলে জানান। প্রকৃত পক্ষে তার পিতা এমন কাজের সাথে জড়িত ছিলনা বিধায় ভাম্যমানে উপজেলা নির্বাহী অফিসার শুধু একজনকেই ভাম্যমান আদালতে সাজা প্রদান করেন।







