আজকে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ফ্যাসিস্ট সরকারের আমলের সেই খরচের খতিয়ান জনসমক্ষে তুলে ধরেছেন।
শুধুমাত্র একটি নির্দিষ্ট বছরকে কেন্দ্র করে ব্যক্তিপূজা ও প্রচারণার উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সব মিলিয়ে মোট ৯৮২ কোটি ৯১ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয় করেছে!
সাবেক প্রধানমন্ত্রীর শুধুমাত্র এক বছরের খাওয়া-দাওয়া ও আপ্যায়ন বাবদ খরচ দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা!
ভাবা যায়? যে দেশের সাধারণ মানুষ দু-বেলা দু-মুঠো ডাল-ভাতের জন্য প্রতিনিয়ত লড়াই করছে, সেখানে একজন ব্যক্তির বার্ষিক খাদ্য বিলাসিতার পেছনে এত বিপুল অঙ্কের টাকা ওড়ানো হয়েছে!
সোজা কথা দেশটাকে একটা কোম্পানির মতো চালানো হয়েছে, যেখানে প্রফিট গেছে একজনের পকেটে আর লোকসান টেনেছে এ দেশের খেটে খাওয়া মানুষ।
Views: 104
Related