আনোয়ার হোসেন, ভূঞাপুর প্রতিনিধি;
“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জুন) সকাল ১০টা সময় টাঙ্গাইলের ভুঞাপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মঞ্চ সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ তাইবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার ভূঞাপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিমা বিনতে আখতার সহকারী কমিশনার (ভূমি) ভুঞাপুর, মোঃ মনিরুজ্জামান মাধ্যমিক শিক্ষা অফিসার ভুঞাপুর, মোঃ নুর আলম সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল।
উক্ত অনুষ্ঠানের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও ভুঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।






