মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতি নিধি: “মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি”-এই প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (২২ জুলাই) টাঙ্গাইলের ভুঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধকে সমুন্নত রাখতে পরিষদের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচকরা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “মুক্তিযুদ্ধ কেবল অতীতের গৌরবগাথা নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের প্রেরণার উৎস। এই ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে গভীর গবেষণা ও তরুণ প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়া জরুরি।”
আয়োজকরা জানান, এই অনুষ্ঠান জ্ঞান, স্মৃতি ও দেশপ্রেমের মেলবন্ধনে এক অনবদ্য আয়োজন ছিল। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Views: 120
Related