
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল-২ আসনের ভূঞাপুর উপজেলার পশ্চিম ভূঞাপুর পৌর এলাকায় বিএনপির ধানের শীস প্রতীকের পক্ষে দিন-রাত এক করে কাজ করছেন দলের নিবেদিত কর্মী সেলিনা তরফদার। স্থানীয়ভাবে পরিচিত ‘অগ্নিকন্যা’ হিসাবে, দলের ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টুর মনোনয়ন পাওয়ার আগে থেকেই তিনি উপজেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় ভোট প্রার্থনা করে চলেছেন। সেলিনা তরফদারের ভাষ্য, বিগত সময়ে তাকে এবং তার সহকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে লক্ষ্য করে নির্যাতনের শিকার হতে হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেছেন, “শুধু রাজনৈতিক বৈরিতা নয়, আমার ব্যক্তিগত জীবনে পর্যন্ত হামলা চালানো হয়েছে। আমার বাড়িতে ঢিল ছোড়া, হুমকি, গালাগালি-এসব ছিল নিত্যদিনের ঘটনা। ফ্যাসিবাদী শাসনামলে আমাদের মত মতপ্রকাশকারী নারী কর্মীদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।”
মাঠ পর্যায়ের কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির ভূঞাপুর উপজেলা মহিলা দলের সঙ্গে যুক্ত। দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে ধানের শীসের প্রচারণাকে জোরদার করতে তিনি গ্রামে গ্রামে মহিলা সমাবেশ, ঘরোয়া বৈঠক ও হাট-বাজারে স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে মানুষের ভোটার সচেতনতা তৈরি করছেন। তার এই তৃণমূল সংযোগ দলের স্থানীয় প্রচারণাকে গতিশীল করেছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন। সেলিনা
তরফদার দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আব্দুস সালাম পিন্টু এবং ধানের শীস প্রতীকই গোপালপুর- ভূঞাপুর এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি বলেন, “এবারের নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটা আমাদের অধিকারের লড়াই, ন্যায়বিচারের লড়াই। যদি ধানের শীস বিজয়ী হয়, তাহলে এই এলাকায় শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন, যুব সমাজের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। আমরা একটি আধুনিক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।” ভূঞাপুরের বহু সাধারণ নাগরিক সেলিনা তরফদারের অক্লান্ত পরিশ্রমের কথা স্বীকার করেন। অনেক নারী তার সাহস ও সদাচরণের জন্য তাঁকে অনুসরণ করেন। বিএনপির এক নেতা বলেন, “ সেলিনা তরফদারের মতো নিষ্ঠাবান কর্মীরাই দলের মেরুদণ্ড। তার নির্যাতনের গল্প এই ব্যবস্থারই প্রতিচ্ছবি। আমরা আশা করি, জনতা ধানের শীসকে বিজয়ী করে ন্যায় প্রতিষ্ঠা করবে।”
Views: 237
Related