মোহাম্মাদ সোহে(টাংগাইল)জেলা প্রতিনিধি:
“নিরপদ জ্বালানি,ভোক্তা বান্ধব পৃথিবী”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৩ উদযাপন করা হয়।
বুধবার(১৫ই মার্চ)সকালে ভূঞাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মোঃবেলাল হোসেন।আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ ডঃ হুমায়ুন কবির,থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম,সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।







