মোহাম্মাদ সোহেল(টাংগাইল)জেলা প্রতিনিধি:
“মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের ভূঞাপুরে এই দিবসটি পালন করা হয়।
সোমবার ১৩ই মার্চ সকাল ১০টা সময় টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ পালন করা হয়।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ভুঞাপুর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত,ভূঞাপুর প্রাথমিক শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানীর সভাপতিত্বে,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল ইসলামের মঞ্চ সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম,ভূঞাপুর উপজেলা শিক্ষা অফিসার সাইদুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান চৌধুরী,সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলা।ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আজিজুর রহমান মিঞা,উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ গড়ায় ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ের লক্ষ্যে আলোচনা করা হয়।







