Tuesday, October 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

ভোলায় ভূমিহীন নেত্রী বকুল হত্যা ও পুলিশের মামলা গ্রহন না করার প্রতিবাদে নাগরিক সমাজের সংবাদ সম্মেলন

ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন মুজিবনগর ইউনিয়নে সিকদারের চরে

admin by admin
December 7, 2022
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
প্রেস বিজ্ঞপ্তি

ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন মুজিবনগর ইউনিয়নে সিকদারের চরে নৃশংসভাবে ভূমিহীন নারী হত্যা এবং পুলিশ কর্তৃক হত্যা মামলা গ্রহণ না করার প্রতিবাদে আজ ৬ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এএলআরডি, টিআইবি, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, নিজেরা করি, বেলা, ব্লাস্ট, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যে পরিষদ, বাংলাদেশ কৃষক ফেডারেশন সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন এ এল আর ডি নির্বাহী  পরিচালক শামসুল হুদা, সংবাদ সম্মেলনে লিখিত  বক্তব্য পাঠ করেন এডভোকেট রফিকু আহমেদ  সিরাজী, বক্তব্য রাখেন ব্লাস্টের এডভোকেট এস এম রেজাউল করিম তুহিন, বাংলাদেশ মহিলা পরিষদের রাম নাথ রাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের কাজল দেবনাথ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, মুজিবনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল মালেক মেম্বার, নিহত বকুলের স্বামী আলম বাচ্চু মেলকার, ছেলে আবু বক্কর, ভাই সোলায়মান তালুকদার ও বেল্লাল তালুকদার, আহত মুকুল বেগমের রাজিব ও দুলাল, উপস্থিত ছিলেন এএলআরডি’র আজিম হায়দার ও রফিকুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, শ্রমিক নেতা মোঃ বাহারানে সুলতান বাহার, বাংলাদেশ কিষাণী সভার নেত্রী আশা মণি ও রেহেনা বেগম, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক  কাজী রেনু আরা, অভিবাসী নারী ফোরামের আহ্বায়ক মাহিনুর আক্তার নুরী প্রমূখ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন চর মুজিবনগরের (চর শিকদার) প্রায় ৯০০ ভূমিহীন পরিবার চরের জমি বন্দোবস্ত পাবার জন্য বিগত ৪ বছর থেকে সংগ্রাম করে আসছে। পূর্বে এই চরের জমিতে তারা একসনা বন্দোবস্ত পেয়েছিল। পরবর্তীতে তাদের এই বন্দোবস্ত নবায়ন করেনি। এই বিষয়ে মুজিবনগর ইউনিয়ন ভূমিহীন সমবায় সমিতি লিঃ এর পক্ষে বন্দোবস্ত পাবার লক্ষে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয় যার নম্বর: ৩৩২২/২০১৮। মহামান্য আদালত দুই পক্ষের শুনানি শেষে ৩রা এপ্রিল, ২০১৮ তারিখে ভোলা জেলা প্রশাসককে আদেশ হাতে পাবার ১ মাসের মধ্যে বন্দোবস্তের বিষয়টি সুরাহা করতে আদেশ দেন। যদিও তৎকালীন জেলা প্রশাসক এ বিষয়ে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমান জেলা প্রশাসক জনাব মো: তৌফিক—ই—ইলাহী যোগদান করার পর তিনি বিষয়টি সুরাহা করার উদ্যোগ গ্রহণ করেন। ঠিক সেই সময় চর দখল করে রাখা জোতদার ও প্রভাবশালীরা কিছু ভুয়া কাগজপত্র তৈরী করে এ জমি তাদের বলে দাবি করেন। যা আদতে সত্য নয়। কারণ চর মুজিবনগরপয়স্থি জমি এবং যেহেতু এখনও দিয়ারা জরিপ সম্পন্ন হয়নি তাইতা কোন ব্যক্তির নামে হওয়ার সুযোগ নাই এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালত এই কাগজ অবৈধ ঘোষণা করে।

১২ এপ্রিল, ২০২২ ভোলার রেভিনিউ ডেপুটি কালেক্টর, মুহাম্মদ আরাফাত হুসাইন চরফ্যাশন সহকারী কমিশনার (ভূমি) কে বন্দোবস্ত দেবার ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। সেই মোতাবেক তৎকালীন এসিল্যান্ড ভূমিহীনদের চরের জমিতে চাষাবাদ করতে বলেন এবং অবৈধ দখলদারকে সেখান থেকে সরে যেতে বলেন। এতেই চরের অবৈধ দখলদার ভূমিগ্রাসীরা মুজিবনগর ইউনিয়ন ভূমিহীন সমবায় সমিতি লিঃ এর নেতা আলম বাচ্চুর উপর ক্ষিপ্ত হয় এবং তাকে ও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এর প্রেক্ষিতে আলম বাচ্চুর স্ত্রী বকুল ১৩/০৪/২০২২ তারিখ দুলারহাট থানায় জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ দাখিল করে। কিন্তু থানা পুলিশ কোন কার্যকর ব্যবস্থা না নিলে ভোলা জেলা প্রশাসক ও ভোলা পুলিশ সুপারের কাছে তিনি ১৭/০৪/২০২২ তারিখ জীবনের নিরাপত্তা চেয়ে চিঠি দেন। কিন্তু এরপরও পুলিশের পক্ষ থেকে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো প্রায় প্রতি মাসেই ভূমিহীনদের বিরুদ্ধে একের পর এক গাছ কাটার মামলা, চুরির মামলা, ছিনতাইয়ের মামলা প্রভৃতি মিথ্যা মামলা দায়ের করতে থাকে এবং এ সকল মামলায় স্থানীয় পুলিশকে আসামী ধরতে বেশ তৎপর দেখা যায়। ভূমিহীনরা আদালতে হাজিরা দিতে দিতে অসহায় হয়ে পড়ছে।

নেতৃবৃন্দ বলেন, সর্বশেষ গত ৩০ নভেম্বর দিবাগত আনুমানিক রাত ১ টা থেকে দেড়টার মধ্যে ১৪/১৫ জন সন্ত্রাসী আলম বাচ্চুর বাড়িতে ধারালো অস্ত্রশস্ত্রসহ আক্রমণ  করে। তখন বাড়ীর ভিতরে আলম বাচ্চুর স্ত্রী বকুল ও তার বড় বোন মুকুল ছিল। মুকুল কয়েক দিন আগেই খুলনা থেকে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ভোলায় মামলার হাজিরা দিতে যাওয়ায় আলম বাচ্চু সেদিন বাড়ীতে ছিলেন না। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে রাম দা, ছুড়ি প্রভৃতি ধারালো অস্ত্র দিয়ে বকুল এবং মুকুলকে উপর্যপুরি কোপাতে থাকে। বকুলের শরীরে ২২ টি দা’য়ের কোপের চিহ্ন পাওয়া গেছে। এতে তার পেটের নারী ভুড়ি বের হয়ে আসে। এছাড়া মুকুলের গলায় তারা ছুরি চালায়। তারা হাতে ৩টি এবং মাথায় দুটি দা’য়ের কোপের চিহ্ন রয়েছে। সন্ত্রাসীরা তাদের দা দিয়ে কোপাতে কোপাতে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ অবস্থায় বকুল তার বোনকে বলে তুমিতো এখানে থাক না, আমি বোধ হয় বাঁচবো না, তাই তুমি ঈসা মনি’র বাবাকে বলবে আমাকে ও তোমাকে আসলাম পেয়াদা, বশির ও শাহজাহান সরদারের ছেলেরা কুপিয়েছে। এদেরকে যেন না ছাড়ে। এই কথা বলে সে পানি খেতে চায়। আহত অবস্থায় মুকুল তাকে পানি দিলে তিনি সেখানেই মারা যান। মুকুল আরো জানান বাড়ীর আশেপাশে খুনী দলের আরো ১০/১২ জন লোক ছিল।

ঘটনার অনেক পরে আনুমানিক সকাল ১০টার দিকে দুলারহা্ট থানা পুলিশ সেখানে হাজির হয়। তারা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেন এবং লাশ ময়না তদন্তের জন্য প্রেরণের ব্যবস্থা করেন। তারা আলম বাচ্চুর স্ত্রীর বয়ান মতো অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের সকল কার্যক্রম শুরু করে। এরই মধ্যে দৃশ্যপটে হাজির হন ভোলার তজুমুদ্দিন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুম বিল্লাহ। তিনি এটা বলা চেষ্টা করতে থাকেন যেহেতু ভিকটিম মারা গেছে তাই কোন নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে হলে চাক্ষুস সাক্ষী লাগবে। তিনি ভুক্তভোগীদের কাছ থেকে কোন অভিযোগ শুনতে চান না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। তিনি এটাও বলেন, যেহেতু মুমুর্ষ অবস্থায় থাকা মুকুল কোন নাম বলতে পারেনি তাই কারো নামে অভিযোগ করা যাবে না।

আনুমানিক বিকাল ৫টার দিকে নিহত বকুলের স্বামী আলম বাচ্চু মামলা করতে গেলে থানা পুলিশ জানায় কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে হবে। আলম বাচ্চু বারবার অনুরোধ করেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের নাম মুুকুল তাদের বলেছেন। কিন্তু পুলিশ তাদের জানায় যেহেতু মুকুল তাদের সামনে নাম বলেনি তাই তাদের নাম আসামী হিসেবে দেয়া যাবে না। এক পর্যায়ে পুলিশ আলম বাচ্চুকে বাদী হিসেবে মামলা নিতে অস্বীকার করে এবং রাত আনুমানিক ১২ টার দিকে খুলনা থেকে আসা মুকুলের ছোট ভাই সোলায়মান তালুকদারকে  বাদী হিসেবে মামলা করার জন্য চাপ দিতে থাকে। তিনি নিজে বাদী না হয়ে আলম বাচ্চুকে বাদী করতে বললে তাকে বিভিন্ন ভয়—ভীতি দেখাতে থাকে। এই পুরো সময়ই ভোলার তজুমুদ্দিন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুম বিল্লাহ দুলারহাট থানায় উপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশ বকুলের স্বামী আলম বাচ্চুকে পুরানো একটি গাছ কাটার মামলায় গ্রেফতার করার পায়তারা শুরু করলে তারা থানা থেকে চলে আসেন এবং পুলিশ নিহত বকুলের হত্যা মামলা গ্রহণ করেনি। তবে আমরা জানতে পেরেছি পরবর্তীতে পুলিশ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে ঐ এলাকার চৌকিদারকে বাদী করে একটি হত্যা মামলা দায়ের করেছে, যাতে প্রকৃত অপরাধীদের আড়াল করা যায়। এই সব চিহ্নিত অপরাধীরা একের পর এক এ ধরনের মামলা করে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় পার পেয়ে যাচ্ছে। এর আগেও ২০০৬ সালে আলম বাচ্চুর মা—বাবা দুইজনের গায়ে এসিড ছোড়ার মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বা বলা যায় বিচারের পথ বন্ধ করে দিয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রকাশ্যে চরে ঘুরে বেড়াচ্ছে।

নেতৃবৃন্দ পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের ধরার বদলে তাদের রক্ষা করার জন্য এসকল অসৎ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা এবং অবিলম্বে ভোলা থেকে অপসারনের দাবি জানান।

তাঁরা বলেন, আমরা মনে করিয়ে দিতে চাই যে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শত শত পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন। বর্তমান পুলিশ বাহিনীর মধ্যে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ, দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ যে সকল সদস্য বিভিন্ন অঞ্চলে দরিদ্র, প্রান্তিক, মানুষের উপর নির্যাতন হত্যার অভিযোগ গ্রহণ করেনা কিংবা সেই অভিযোগের সঠিক তদন্ত করতেও আগ্রহ দেখান না তারা শুধু শুধু তাদের রাষ্ট্রীয় কর্তব্যের প্রতি অবহেলাই করছে না, ৭১ এর শহীদ পূর্বসূরী পুলিশ সদস্যদের অসম্মান করছে। এর জন্য অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া জরুরি।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক সমাজের পক্ষ থেকে নিম্নোক্ত কয়েকটি সুস্পষ্ট দাবি জানানো হয়—

১. এই নৃশংস ভূমিহীন নারী নির্যাতন ও হত্যার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন করতে হবে।
২. দুলারহাট থানা পুলিশ এবং ভোলার তজুমুদ্দিন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুম বিল্লাহ এ হত্যা মামলায় বাদীর অভিযোগ গ্রহণ না করে আসামীদের রক্ষার জন্য যে বিধি—বহির্ভুত চেষ্টা করেছে তার জন্য বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাৎক্ষনিক ভাবে তাদের উক্ত দায়িত্ব থেকে প্রত্যাহার করতে হবে। সেই সাথে একটি নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দ্বারা এই হত্যাকান্ডের তদন্ত সম্পন্ন করতে হবে।
৩. চরে বসবাসরত নারী ও শিশুসহ সকল ভূমিহীনদের নিরাপত্তার নিশ্চিত করার জন্য দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে ঐ এলাকায় বিশেষ পুলিশ ফাঁড়ি বসানোর নিশ্চয়তা দিতে হবে।
৪. জেলা ও উপজেলা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তারা চরে যে ধানের আবাদ করেছে, সে ফসল যেন তারা নির্বিঘ্নে ঘরে তুলতে পারেন তার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. উক্ত চর মুজিবনগরে দিয়ারা জরিপ সম্পন্ন করে খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুসারে ক্ষতিগ্রস্ত পরিবার সহ চরের ভূমিহীনদের মধ্যে বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Views: 270

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

by admin
October 20, 2026
0
9

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বিতরণ করা...

দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

by admin
October 20, 2026
0
14

  মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার পার্শ্ববর্তী দেশ ভারতে কী ধরণের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তা আমাদের জানার প্রয়োজন নেই;...

দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

by admin
October 20, 2026
0
9

দুর্গাপূজার ছুটিতে যাত্রীর চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও...

সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী

সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী

by admin
October 20, 2026
0
6

হুথিদের একের পর এক হামলার ঘটনায় ঢাকা থেকে সৌদি আরব রুটে ১২৬টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৫৯টি...

দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর  

দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর  

by admin
October 20, 2026
0
5

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি।। সোনালী ব্যাংক পিএলসি, কোর্ট বিল্ডিং  শাখা দিনাজপুরের আয়োজনে সোনালী পেমেন্ট গেটওয়ে ( এসপিজি) এর...

পুকুরে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, পুকুরে নামতেই প্রাণ গেল প্রিয়াঙ্কার

পুকুরে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, পুকুরে নামতেই প্রাণ গেল প্রিয়াঙ্কার

by admin
October 20, 2026
0
7

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। চারদিকে পূজার আয়োজন, মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দিনটি আনন্দ, ভক্তি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ October 20, 2026
  • দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি October 20, 2026
  • দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু October 20, 2026
  • পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী October 20, 2026
  • ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত October 20, 2026
  • সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী October 20, 2026
  • দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর   October 20, 2026
  • মোটরসাইকেলে ৩ বন্ধু কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক বন্ধুর, আহত ২ October 20, 2026
  • মিরসরাইয়ে গ্রামবাসীর অভিযানে ৬০ পিস ইয়াবা নারীসহ ৩ জন আটক October 20, 2026
  • বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু October 20, 2026
  • বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল October 20, 2026
  • পুকুরে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, পুকুরে নামতেই প্রাণ গেল প্রিয়াঙ্কার October 20, 2026
  • খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় October 20, 2026
  • বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণার অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা October 20, 2026
  • পথশিশুদের নিয়ে কাজের স্বীকৃতি পেলেন সৃজন মঞ্চ ফাউন্ডেশনের সুপ্রিম অথরিটি এস. ইয়াছির আরাফাত October 20, 2026
  • বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ October 20, 2026
  • শিশুদের দক্ষতা বিকাশে কুড়িগ্রামে এনসিটিএফের দিনব্যাপী প্রশিক্ষণ October 20, 2026
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং শুনই ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম তালুকদার October 20, 2026
  • বল্লা হাট পরিচালনা কমিটি ও স্থানীয় বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন October 20, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনি October 20, 2026
  • মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 20, 2026
  • প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন October 20, 2026
  • সুফলাকাটী ইউনিয়নের ১৩টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন রফিকুল ইসলাম October 20, 2026
  • ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি October 20, 2026
  • ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ চলছে October 20, 2026
  • তৃণমূলের শিক্ষক আসাদুজ্জামান রাজু শিক্ষার্থী কিশোর ও যুব সমাজে মাদকের আগ্রাসনে উদ্দিগ্ন October 20, 2026
  • নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট October 20, 2026
  • চৌদ্দগ্রামে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডাঃ তাহেরের উপহার October 20, 2026
  • বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 20, 2026
  • মদনে নবাগত ইউএনও সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, October 20, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

      চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

      October 20, 2026
      দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

      দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

      October 20, 2026
      দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

      দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

      October 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d