মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত ৬০ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ১৬৭.৯৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে বারইয়ারহাট পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। পৌর কর্মকর্তা নুরুল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, নির্বাহী প্রকৌশলী সমর কান্তি মজুমদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্নাসহ বারইয়ারহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার বলেন, ‘বাজেট হচ্ছে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের সম্ভাব্য আয়-ব্যয় ও যাবতীয় উন্নয়ন কর্মকান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। এটি বর্তমান পৌর কমিটির প্রথম বাজেট। এই বাজেটের সম্ভাব্য আয়ের অর্থগুলো পৌরবাসীর উন্নয়নে ব্যয় করা হবে।’
থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...







