মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দ্রুতগামী ইটবোঝাই পিকআপ চাপায় মোশাররফ
হোসেন (৩৭) নামে এক দিনমজুর নিহত হয়েছে। বুধবার (১৫
ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাংলাবাজার
এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ধুম ইউনিয়নের
৫ নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের আবদুল মুনাফের পুত্র। এই
ঘটনায় পিকআপসহ চালক কাউছারকে (৩০) আটক করেছে জোরারগঞ্জ
থানা পুলিশ। সে মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের রবিউল হোসেনের
পুত্র।
ধুম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মারুফ হাসান বলেন,
বুধবার সকালে রাস্তার পাশে গাছ কাটার কাছ করছিল মোশাররফ। হঠাৎ
ইটবোঝাই একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর পুলিশ লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন,
দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত পিকআপ চালক কাউছারকে আটক করা হয়। এই
ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







