মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোলাম রব্বানী তোতা মিয়া (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে ওই বৃদ্ধকে উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমাদের বাড়ির পাশে তোতা মিয়ার বাড়ী। তোতা মিয়ার ঘরের সাথে তার টং দোকান রয়েছে। দোকান থেকে বিভিন্ন সময় আমার মেয়ে চিপস, চকলেট নিয়ে আসতো। সোমবার সকালে আমার ৬ বছরের শিশু কন্যা তোতা মিয়ার দোকানে গেলে জোর করে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি আমাকে বলে। এরপর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ লোকজনকে জানালে তারা থানা পুলিশকে জানানোর পরামর্শ দেন।’
সোমবার দুপুরে শিশু কন্যার মা মিরসরাই থানায় থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর রাতে বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।
মিরসরাই থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ‘ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়ে অভিযুক্ত গোলাম রব্বানী তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...








