মিরসরাই প্রতিনিধি
‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ এই প্রতিপাদ্য নিয়ে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে মিরসরাইয়ে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, হুইল চেয়ার ও ক্রেস বিতরণ অর্গানাইজেশন ফর ডিজেবল পারসন (ওডিপি)’র আয়োজনে এবং বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও ভূঁইয়া ক্লথ স্টোরের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। এসময় বর্ণাঢ্য র্যালিও বের করা হয়। অর্গানাইজেশন ফর ডিজেবল পারসনের সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলতাফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক ওমর ফারুক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাসন বংশ মহাস্থবির, চট্টগ্রাম জর্জ কোর্টের এডভোকেট নাজমুল হাসান, মিরসরাই থানার উপ-পরিদর্শক আল আমিন। মিরসরাই উপজেলার সদ্য বদলী নির্বাহী অফিসার মিনহাজুর রহমান মুঠোফোনে ভিডিও কলে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে ২ জনকে হুইল চেয়ার ও ৪ জনকে ক্রেস প্রদান করা হয়। অনুষ্ঠানে মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীরা অংশ নেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







