বগুড়ার মির্জাপুরে ফুট ওভারব্রিজের দাবিতে সেভ দ্য রোড-এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বিকেল ৪ টায় সেভ দ্য রোড বগুড়ার আহবায়ক ওয়াজেদ রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মির্জাপুর শাখার আহবায়ক মো. মজনু, হাজী মো. আবদুল মান্নান প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, রোড ডিভাইডার পার হতে হাজার হাজার মানুষ এখন ব্যবহার করছে বালুর বস্তা। আমরা চাই এই সমস্যার সমাধানে অনতিবিলম্বে ওভারব্রিজ স্থাপন করা হোক।
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী...





