মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শীলখালী এলাকার বিধু কুমার শীল (৫৬) এবং একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিমল ধর (৫৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় বাসের ডি—১ ও ডি—২ আসনে বসা দুই যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে তাদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রত্যেকের কাছ থেকে ৯৫০ পিস করে ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘যাত্রী বেশে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাচ্ছিল দুই কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে গুলি ও আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ মনির(৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে...






