যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের দাবির পর বলল ইরান

গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ভালো আলোচনা হওয়ায় আগামী পাঁচদিনের জন্য তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।

এরআগে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই সময়ের মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেবেন। কিন্তু আজ তিনি এই আল্টিমেটাম থেকে সরে এসেছেন। সঙ্গে দাবি করেছেন ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে।

তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে বলেছেন, ট্রাম্প মূলত সময়ক্ষেপণ এবং জ্বালানির মূল্য কমানোর জন্য এমন কথা বলেছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

আরাগচি আরও বলেছেন, “এ অঞ্চলের দেশগুলো উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিয়েছে। কিন্তু এ ব্যাপারে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা উচিত। কারণ তারাই যুদ্ধ শুরু করেছে।”

এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানি গণমাধ্যমগুলো বলেছে, তাদের পাল্টা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পিছু হটতে বাধ্য হয়েছেন।

সূত্র: আলজাজিরা

সম্পর্কিত পোস্ট

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর। সিনেমাটি...

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

 রাজশাহীর জনসভায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে আওয়ামী লীগ তার বর্তমান দুঃসময়ের জন্য দায়ী করে জামায়াতকে, খোদ শেখ হাসিনা...

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

  মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগমে উৎসব মুখর হয়ে...

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ অক্টোবর)...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.