যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সীমান্তে কুর্দিদের স্থল হামলা শুরু

যুক্তরাষ্ট্রের মদদ ও সহায়তায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্থল হামলা শুরু করেছে ইরানি কুর্দিরা। বৃহস্পতিবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে জেরুজালেম পোস্ট। তবে এপির বরাতে আল জাজিরার দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকায় প্রস্তুত হয়েছে কুর্দিরা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রেভিড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, “ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ইরানি কুর্দিরা স্থল হামলা শুরু করেছে।”

গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র কুর্দিদের দিয়ে ইরানে স্থল হামলার পরিকল্পনা করে আসছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, কুর্দিদের ব্যবহার করে ইরানের নিরাপত্তাবাহিনীর সদস্যদের হত্যা এবং সরকার পতনের অনুকূল পরিস্থিতি তৈরিই ছিল মার্কিনিদের লক্ষ্য। পরিকল্পনার অংশ হিসেবে নিরাপত্তাবাহিনীর সদস্যদের হত্যার পর সাধারণ মানুষকে রাজপথে নেমে সরকার পতনের আহ্বান জানানোর কৌশলও নেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

এদিকে সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত প্রায় ৪টার দিকে জানায়, কুর্দিদের স্থল হামলা শুরুর বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। তবে বিভিন্ন আলামত ইঙ্গিত করছে, হামলা ইতিমধ্যে শুরু হয়ে থাকতে পারে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, কুর্দি নেতা বাফেল তালাবানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় ইরানি মন্ত্রী কুর্দি নেতাকে বলেন, “ইরাক-ইরান সীমান্তে জঙ্গিদের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে।”

সম্পর্কিত পোস্ট

ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক

ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, উচ্চ কর, কম বেতন ও স্বাস্থ্যসেবার ব্যয় নিয়ে হতাশা; কেউ কেউ আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসার সিদ্ধান্ত...

জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার

জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, ২১ অক্টোবর ২০২৬: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিকে সংযুক্তকারী জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধের জেরে...

ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন

ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, সাবেক স্বামীকে নিজের ভাই বলে বিয়ে করার অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক; অভিযোগ অস্বীকার করেছেন আমেরিকান...

বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

বিশ্বজুড়ে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ের ঋণ বেড়ে ৩৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই বৈশ্বিক ঋণ...

ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা

ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা

ভারতের আখখেতের নারী শ্রমিকদের জীবন যেন এক জীবন্ত ট্র্যাজেডি। দক্ষিণ ভারতের কর্ণাটক কিংবা মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের এই নারীরা ঋণ শোধ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.