Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে অপসারণের পর মুসলিম কংগ্রেসওম্যান ওমরকে হত্যা হুমকি

admin by admin
February 7, 2023
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে অপসারণের পর তাঁকে হত্যা করার যে হুমকি দেওয়া হয়েছে। অতীতে ইসরাইলের প্রতি তার সমালোচনার কারণে রিপাবলিকান পার্টির সদস্যরা বৃহস্পতিবার ইলহান ওমরকে অপসারণের পদক্ষেপ গ্রহণ করেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
বৃহস্পতিবার ইলহান ওমরকে ২১৮-২১১ ভোটে অপসারণ করা হয়। ডেমোক্র্যাটরা অবশ্য এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ইলহান ওমর সাবেক সোমালিয়া থেকে আসা উদ্বাস্তু এবং কংগ্রেসে নির্বাচিত দুই মুসলিম নারীর অন্যতম। রিপাবলিকান আইনপ্রণেতারা যুক্তি দেন যে ওমর ‘অ্যান্টি-সেমিটিক’ এবং ‌অ্যান্টি-ইসরাইল।’ এ কারণে তিনি পররাষ্ট্র নীতি প্যানেলে কাজ করতে অযোগ্য। তবে ভোটের আগে ওমর বলেন, তার পরিচিতির কারণেই রিপাবলিকানরা তাকে টার্গেট করছে।
ওমর বলেন, ‘এমন ধারণা প্রচলিত রয়েছে যে আপনি সন্দেহভাজন হবে যদি আপনি অভিবাসী হন কিংবা আপনি বিশ্বের নির্দিষ্ট অংশের লোক হয়ে থাকেন কিংবা আপনার চামড়ার নির্দিষ্ট কোনো রঙের হয় কিংবা আপনি মুসলিম হন।’
তিনি বলেন, ‘রিপাবলিকান পার্টির সদস্যদের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকে গোপন মুসলিম হিসেবে অভিহিত করাটা কোনো কাকতালীয় বিষয় ছিল না।’
ওমর বলেন, তিনি রিপাবলিকানদের এই পদক্ষেপে সন্ত্রস্ত্র হবেন না।
তিনি বলেন, ‘আমি এক মেয়াদে এই কমিটিতে না থাকলে আমার কণ্ঠ আরো সোচ্চার হবে, আরো শক্তিশালী হবে এবং আমার নেতৃত্ব আগের মতোই বিশ্বজুড়ে প্রশংসিত হবে। কাজেই আপনার ভোট দেন বা না দেন, আমি আমার জায়গাতেই থাকব।’
তিনি বলেন, ‘যারা অন্যায় যুদ্ধ, নৃশংসতা, জাতিগত শুদ্ধি অভিযান, দুর্নীতি, উচ্ছেদের’ শিকার হচ্ছেন, তাদের পক্ষে কথা বলা অব্যাহত রাখবেন। হোয়াইট হাউস ওমরকে কমিটি থেকে অপসারণকে ‘রাজনৈতিক চালবাজি’ এবং ‘আমেরিকান জনগণের জন্য ক্ষতিকর কাজ’ হিসেবে অভিহিত করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাঁ-পিয়েরে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘কংগ্রেসওম্যান ওমর কংগ্রেসের একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন সদস্য।’ তিনি আরো জানান, ইসরাইলবিষয়ক অতীতের মন্তব্যের জন্য ওমর ক্ষমাও চেয়েছিলেন।
গত বুধবার ১ ফেব্রুয়ারি হাউজে মুসলিম তরুণী কংগ্রেস সদস্য ইলহান ওমর একটি টুইটবার্তায় তার একটি টেলিফোন মেসেজ পোস্ট করেন। তাতে একজন বর্ণবাদী অত্যন্ত ক্রুদ্ধ স্বরে তাঁকে হত্যা করার যে হুমকি দিয়েছে তা শুনলেও শ্রবণেন্দ্রীয় কলুষিত হয়। ভীতিকর সেই টুইটবার্তাসহ কংগ্রেসউয়োম্যান ইলহান ওমরের অফিসের সাথে কথা বলে বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট লিখছে, উক্ত টেলিফোন মেসেজে তাকে এই বলে হুমকি দেয়া হয়েছেঃ ‘আই উইল পুট আ বুলেট ইন ইয়োর ফা..ং হেড এন্ড গেট দ্য ফা..ং আউট অব মাই কান্ট্রি।’ উল্লেখ্য ইলহান ওমর সোমালিয়ার রিফিউজি। শৈশবে সোমালিয়া থেকে মা-বাবার সাথে পালিয়ে আসেন আমেরিকায়। এদেশে লেখাপড়া শেষে মিনেসোটা থেকে নির্বাচন করে ২০১৮ সালে বিজয়ী হন। ২০১৯ সাল থেকে ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু বেশ কয়েকবার ইসরাইল সম্পর্কে অপ্রিয় সত্য উচ্চারণ করে তিনি তোপের মুখে পড়েন। সে কারণে কেভিন ম্যাকার্থি হাউজ স্পিকার হওয়ার পর থেকে তাকে হাউজ ফরেইন রিলেশন্স কমিটির সদস্যপদ কেড়ে নেয়ার হুমকি দেয়ার পর বুধবার তাকে উক্ত গুরুত্বপূর্ণ পদ থেকে বহিষ্কার করা হয়। এর পরপরই তার অফিসের ফোনে এই বিভৎস মেসেজ রাখা হয়। পদ হারানোর কারণে নয়, উক্ত মেসেজ শোনার পর বৃহস্পতিবার সকালে ইলহান ওমার অশ্রু ভারাক্রান্ত হন।
ওয়াশিংটন পোস্ট লিখছে, ‘ঘন ঘন তার এ্যান্টি-সেমিটিক ও এ্যান্টি আমেরিকার মন্তব্যের জন্য’ তাকে উক্ত গুরুত্বপূর্ণ হাউজ ফরেইন রিলেশন্স কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে। ৩১ জানুয়ারি ওহাইয়ো থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য ম্যাক্স মিলার হাউজে একটি রেজোল্যুশন উত্থাপন করেন ইলহান ওমরকে হাউজ ফরেইন রিলেশন্স কমিটি থেকে প্রত্যাহারের দাবিতে। উল্লেখ্য ২০২১ সালের ৭ জুন একটি ভার্চুয়াল শুনানিতে সেক্রেটারি অব স্টেট এ্যানথনি ব্লিংকেনকে প্রশ্ন করতে গিয়ে ইলহান ওমর হামাস, ইসরাইল, আফগানিস্তান ও তালিবানের এ্যাট্রোসিটির সাথে আমেরিকার নাম যুক্ত করায় বিতর্কের ঝড় ওঠে। পরে ইলহান ওমর বলেন, আমি কখনোই যেসব ডেমোক্রেটিক দেশে সুপ্রতিষ্ঠিত বিচার ব্যবস্থা রয়েছে সেসব দেশের সাথে সন্ত্রাসী সংগঠনের তুলনা করিনি।
বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে হাউজ মাইনোরিটি লিডার হাকিম জেফারিজ ইলহান ওমর ভুল করেছে স্বীকার করে হাউজে ইলহান ওমরকে ফরেইন এ্যাফেয়ার্স কমিটি থেকে বহিষ্কার প্রসঙ্গে বলেন, আজ হাউজে যা হলো এটা কোনো পাবলিক পলিসি ডিবেট নয়। এটা জবাবদিহিতাও নয়। এটা রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা।
টেলিফোনে তাকে হুমকি দেয়া প্রসঙ্গে কংগ্রেসউয়োম্যান ইলহান ওমর বলেন, যখনই রিপাবলিকানরা আমাকে টার্গেট করে তখনই হুমকি বেড়ে যায়। ওরা আমাকে টার্গেট করা অব্যাহত রেখেছে। কিন্তু আমি কখনোই আরো ন্যায্য পৃথিবীর জন্য লড়াই করা বন্ধ করব না।
ইলহান ওমর বলেন, কী ধরনের মতামত ব্যক্ত করলে তা ‘আমেরিকান’ হিসাবে বিবেচিত হবে? প্রকৃতপক্ষে কেউ ইমিগ্রান্ট হলেই তাকে সন্দেহ করা হয়। অথবা তুমি যদি পৃথিবীর নির্দিষ্ট কোনো দেশ থেকে আসো, যদি তোমার চামড়ার রং অন্য রকম হয়, অথবা যদি তুমি মুসলমান হও।
স্পিকার কেভিন ম্যাকার্থি বলেন, ভবিষ্যতে কোনো সদস্যকে কমিটি থেকে বহিষ্কার করার নিয়মনীতি নির্ধারণে তিনি মাইনোরিটি লিডার হাকিম জেফরিজের সাথে বসবেন। হাকিম জেফরিজ এর উত্তরে বলেন, তিনিও এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আগ্রহী। কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধির সাথে কংগ্রেস যে আচরণ করল তার বিচার কে করবে?

Post Views: 179

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
3

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d