Monday, November 2, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

যুক্তরাষ্ট্র বিএনপির কাছে পৌঁছায়নি প্রধানমন্ত্রীর সেই আলোচনার প্রস্তাব

admin by admin
May 6, 2023
in /প্রবাসী খবর, বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের কাছে পৌঁছায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কথিত আলোচনার প্রস্তাব। এ ধরনের আলোচনার কোন বার্তা পাননি যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। গত মঙ্গলবার (২ মে) ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলে বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়। ওই সময় বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিক্ষোভকারী বিএনপির নেতাদের আলোচনার আহবান জানিয়েছেন বলে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে বিএনপির নেতা-কর্মীদের কেউ এ ধরনের কোন আলোচনার প্রস্তাব পাননি। এ নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরা করছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
‘প্রধানমন্ত্রীর আলোচনার আহবানে ঘটনাস্থল ত্যাগ করে বিএনপি-জামায়াত সমর্থকরা’ গত বুধবার (৩ মে) দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত উক্ত খবরকে ডাহা মিথ্যাচার বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা। তারা জানান, ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলের সামনে বিক্ষোভ চলাকালীন সময়ে সরকারি কোন কর্মকর্তা বা দলের কেউই তাদের কাছে এ ধরনের কোন প্রস্তাব নিয়ে আসেননি। অথচ সরকারি সংস্থার পরিবেশিত সংবাদে এভাবে মিথ্যাচার চালানো হচ্ছে।
বিশ্ব ব্যাংকের সামনে ও রিটজ কার্লটন হোটেলের সামনে দু’দিনের বিক্ষোভ কর্মসূচির আয়োজক ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান মঙ্গলবার (২ মে) দুপুর ২টার দিকে রিটজ কার্লটন হোটেলের সামনে ভার্জিনিয়া বিএনপির সদস্য সচিবসহ তারা তিনজন ব্যানার লাগাতে গেলে ছাত্রলীগ নামধারী অভি খান ও জাহিদ হাসানসহ বেশ কয়েকজন কর্মী অতর্কিতভাবে বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেবার চেষ্টা করেন।  চড়াও হয়ে তারা উপর মারধর শুরু করলে ভার্জিনিয়া বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তোফায়েল গুরুতর আহত হন। তাকে তাৎক্ষনিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় পুলিশ নিউ ইয়র্ক থেকে আগত কথিত ছাত্রলীগ অভি খানকে গ্রেপ্তার করেন এবং জাহিদ হাসানসহ অন্যরা পালিয়ে যান। দুপুরের সেই ঘটনার পর উভয় গ্রুপ বিশেষ করে বিক্ষোভকারীদের কাছাকাছি মিডিয়াকর্মীদেরও যেতে দেননি পুলিশ। সন্ধ্যা সাড়ে ৬টা/৭টা পর্যন্ত বিএনপির কর্মীরা সেখানে বিক্ষোভ করেন। ওই সময় পর্যন্ত সরকারি কোন কর্মকর্তা বা দলের কেউই তাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার কোন প্রস্তাব নিয়ে আসেননি।
হাফিজ খান সোহায়েল আরও বলেন, বিশ্ব ব্যাংকের সামনে এবং রিটজ কার্লটন হোটেলের সামনে দু’দিনেই ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগেই সেসব কর্মসূচি পালিত হয়েছে। তাদেরকে সহযোগিতা করেন ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড বিএনপির নেতা-কর্মীরা। প্রধানন্ত্রীর কোন প্রস্তাব আসলে আগে তারাই জানতো বলে উল্লেখ করেন সোহায়েল। প্রধানমন্ত্রীর আলোচনার আহবানে ঘটনাস্থল ত্যাগ করে বিএনপি-জামায়াত সমর্থকরা’ এ ধরনের মিথ্যাচার ও আজগুবি খবরের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ আনিয়েছেন।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার কোন প্রস্তাব বা আহবান আমরা পাইনি। আমাদের সাথে আলোচনার প্রয়োজন নেই। যেখানে আলোচনা করলে সমস্যার সমাধান হবে, দেশ ও জাতি উপকৃত হবে, সেখানে আলোচনা করুন যদি সত্যিই আলোচনার ইচ্ছা থাকে। বাহবা কুঁড়ানোর রাজনীতি এখন মানুষ ঠিকই বোঝে। তিনি আলোচনার বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় নিবাহী কমিটির অপর সদস্য গিয়াস আহমেদ বলেন, এই আওয়ামী সরকার বাংলাদেশের গনতন্ত্র, ভোটের অধিকার, বাক স্বাধীনতা এবং মানবাধিকার হত্যা করে বহির্বিশ্বে বাংলাদেশের মান সম্মান এবং স্বাধীনতার মুলমন্ত্র ধংস করেছে। সেই কারণে প্রবাসী বাংলাদেশীরা শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে তত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। দুই দিনের সেই বিক্ষোভে প্রধানমন্ত্রী পিছনের দরজা দিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র বিএনপি এবং প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের এক দফা এক দাবি। ‘তত্বাবধায়ক সরকার’-এর দাবি আদায় না হওয়া পর্যন্ত যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ চলবে।বাসস যে খবর প্রচার করেছে তা সম্পুর্ণ ভুয়া ও মিথ্যা। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, শেখ হাসিনার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের আলোচনার প্রশ্নই ওঠে না। অবৈধ ও অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসা প্রধানমন্ত্রীর সাথে আমরা কি আলোচনা করবো। তিনি আলোচনার বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাধারন সম্পাদক পদপ্রার্থী পারভেজ সাজ্জাদ বলেন, তিনি ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলে বিক্ষোভ প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন। সেখানে শেখ হাসিনার কোন প্রতিনিধিকে বার্তা নিয়ে আসতে দেখি না। তিনি কার দ্বারা এবং কীভাবে বিএনপি নেতাদের কাছে আলোচনায় বসার জন্য খবর পাঠিয়েছেন তা কারওই বোধগম্য নয়। অবৈধ এ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব পেলেও কেন্দ্রীয় কমিটির অনুমতি ব্যতিরেকে আমরা বসার কোন ব্যবস্থাই করতাম না। প্রবাসীদের নেতাদের সাথে আলোচনায় না বসে সরাসরি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসুন। এরপর বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহনের সুযোগ দিন। তিনিও প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও মূলধারার রজনীতিবিদ আক্তার হোসেন বাদল বলেন, বর্তমানকালের সেরা স্বৈরশাসক শেখ হাসিনা বিএনপির নেতা-কর্মীরা কফি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এটা শুনলেই হাসি পায়। শুধু আমি না এটা কেউ বিশ্বাস করতে পারছেন না। কখন কোথায় এবং কিভাবে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন এবং কার কাছে প্রকাশিত সংবাদে তা স্পষ্ট নয়। এতেই বোঝা যায় যে একটি ডাহা মিথ্যাচার। প্রতিশ্রুতি রক্ষায় তার আগের রেকর্ড খারাপ। তিনি প্রতিশ্রুতি রাখেন না। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট, শেখ হাসিনাকে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো দেখতে চাই। তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে অবাধ ও সূষ্ঠ নির্বাচনের আয়োজন করুন। বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণ আর শেখ হাসিনার ক্ষমতা দেখতে চায় না। খালেদা জিয়া ও তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন এবং আমরা তারেক রহমানকে বাংলাদেশ ফিরিয়ে নিতে চাই। বিরোধী দলের মানুষ হত্যা বন্ধ করুন, আমরা চাই অবাধ ও জোড়া বিচার। সকল সাংবাদিককে মুক্ত করুন এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন।

ইন্টারস্টেট বিএনপির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম বলেন, অনেক মিথ্যাচার দেখেছি কিন্তু এ রকম মিথ্যাচারিতা কখনও দেখি নাই। প্রধানমন্ত্রী আলোচনায় বসার প্রস্তাব কাকে এবং কীভাবে দিয়েছেন তা বিএনপি নেতাদের বোধগম্য নয়। আমরা চাই যেহেতু তিনি পরবর্তী সফরে লন্ডনে যাচ্ছেন, সেখানে গিয়ে আমাদের চেয়ারম্যানের সাথে আলোচনা করুক। তাহলেই বুঝবো তাঁর উদারতা কতটুকু। এভাবে মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করে কোন লাভ হবে না। কারণ জনগণ তার চালাকি বুঝে ফেলেছে। এসব করে আর লাভ নেই। এখন যাবার সময় হয়েছে। মান-সম্মান নিয়ে কেটে পড়ুন, সেটাই ভালো হবে আপনার জন্য।
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবদুস সবু্র বলেন, এটা একটি ঠাহা মিথ্যা কথা। এমন উদারতার কথা কখনই শুনি নাই। স্বৈরশাসক শেখ হাসিনার কাছে এর চেয়ে আমরা আর কি আশা করতে পারি।
সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম-সম্পাদক মর্যাদায়) ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মাকসুদুল হক চৌধুরী বলেন, আমরা কোন দাওয়াত পায়নি, যারা হাতে তজবি এবং মাথায় হিজাব দিয়ে জাতির সাথে প্রতারণা করে তাদের পক্ষে সবই সম্ভব। যারা দিনের ভোট রাতে করে তাদের কাছে মিথ্যা ছাড়া ভাল কিছু আশা করাটা অবান্তর, আর তাছাড়া কোন অবৈধ প্রধানমন্ত্রীর সাথে কোন যুক্তিতে আমরা কথা বলব? আমাদের একটাই দাবি পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হোক।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াছ খান বলেন, আমরা বা বিএনপির কোন নেতা কেউই প্রধানমন্ত্রীর এরকম কোন আমন্ত্রণ পাইনি। এটি ডাহা মিথ্যা কথা। আমরা বলতে চাই আমাদেরকে চা পানের আমন্ত্রণ জানিয়ে আমাদের দাবি দাওয়া নতুন করে শোনার কি আছে। দেশে বিদেশে আমাদের দাবি পরিষ্কার। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই মুহুর্তে পদত্যাগ করে নিরপেক্ষ ত্বত্তাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেডে নিরপেক্ষ নির্বাচন, সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, সারা বাংলাদেশে আটককৃত সকল বিএনপির নেতাকর্মীদের সকল রাজনৈতিক মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করুন, আগামীর রাষ্ট্রানায়ক দেশনায়ক  তারেক রহমানকে তার নিজ দেশে যাওয়ার যত বাধা রয়েছে তা দূর করে তার দেশে যাওয়ার ব্যবস্থা করে লেভেল প্লেয়িং ফিল্ড করার ব্যবস্থা করা। আওয়ামীলীগ সব সময় মিথ্যার রাজনীতি করে। আমরা জানি ক্ষমতা দখলকারী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই খুব সুন্দর করে সাজিয়ে ঘুচিয়ে মিথ্যা কথা বলেন। তিনি চেহারায় দুঃখি দুঃখি ভাব নিয়ে সুন্দর করে অভিনয় করে কথা বলার সময় আবেগী টানে ডাহা মিথ্যা কথা বলেন। সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। সস্তা জনপ্রিয়তার জন্য তিনি তার সংবর্ধনা সভায় অবলীলায় এরকম একটি মিথ্যা কথা বলেছেন। একটি গণতান্ত্রিক দেশে এসে একজন প্রধানমন্ত্রী হিসেবে এরকম মিথ্যা কথা বলার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল বলেন, গত ১ ও ২ মে ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে  বিশ্ব ব্যাংক ও রিজ কার্লটন ওয়াশিংটন হোটেলের সামনে গুমখুন, বিচার বর্হিভূত হত্যা বন্ধ ও তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কনসার্ন সিটিজেন অফ বাংলাদেশ’ নামক একটি সংগঠন বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ১ মে তারিখে বিশ্ব ব্যাংক এর সামনে সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্র হতে পাঁচ শতাধিক নেতা কর্মি যোগ দেয় ও তাহারা শেখ হাসিনা ও তার এক নায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়া শুরু করে। দ্বিতীয় দিনে ওয়াশিংটন রিজ কার্লটন এর সামনে একইভাবে ‘কনসার্ন সিটিজেন অফ বাংলাদেশ’ নামক সংগঠনটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করাকালীন সময়ে বেলা ২টার সময়ে রিজ কার্লটন হোটেলের সামনে থেকে ১০/১৫ জনের একটি দল সড়কের অপর দিকে ব্যানার স্হাপনকারি কয়েকজনকে আক্রমণ করে ও ভার্জিনিয়া বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদকে মারাত্মক ভাবে আহত করে। পরে স্হানীয় একটি হাসপাতালে অপারেশন করে তোফায়েল আহমেদের ভেঙে যাওয়া হাড় জোড়া দেয়া হয়।
পেনসিলভেনিয়া ষ্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ বলেন, যুক্তরাষ্ট্র একটা গনতান্তিক রাষ্ট্র, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদী শাসক। যুক্তরাষ্ট্র কখনো কোন ফ্যাসিবাদী শাসককে সমর্থন করে না। তার ধারাবাহিকতায় ফ্যাসিবাদী শাসক হাসিনাকে যুক্তরাষ্ট্রের কোথাও কোন অনুষ্ঠানে আমন্ত্রণ করে না। যেভাবে গনতন্ত্র সম্মেলনেও হাসিনাকে আমন্ত্রন জানানো হয়নি। হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্হানকালে বহু চেষ্টা করেও বাইডেন প্রশাসনের কোন ব্যাক্তির সাথে দেখা করতে পারে নাই। তাতেই বুঝা যায় হাসিনা যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে কোন আমন্ত্রন পায় নাই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাসিনা যেভাবে বিষেধাকার করে যাচ্ছে- তাতে আমাদের বাংলাদেশের ক্ষতি করাই হলো ফ্যাসিবাদী শাসক হাসিনার উদ্যেশ্য । হাসিনার এই উদ্যেশ্যকে সফল হতে দেওয়া যাবে না।
নিউ ইয়র্ক ষ্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ আতিকুর রহমান বলেন, এ ধরনের মিথ্যাচার করে এখন আর কোন লাভ নেই। এখন ব্যাগ ব্যাগেজ গোছানোর সময়। এসব মিথ্যাচার করে জনগনকে ধোকা দিয়ে কোথায় পালাবেন সেই চিন্তা করুন। তিনিও প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
নিউ ইয়র্ক ষ্টেট বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন বলেন, রাতের ভোটে অবৈধ প্রধানমন্ত্রীর কাছ থেকে কোন আমন্ত্রণপত্র বিএনপি প্রত্যাশা করে না বা গ্রহণও করবে না। তাই শেখ হাসিনা এসব মিথ্যাচার করে মানুষের নজর কাড়তে চাচ্ছেন। এখন আর সেই সুযোগ নেই।
উল্লেখ্য, গত ৩ মে দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের রিটজ কার্লটন হোটেলের বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করছিল একদল বিএনপি-জামায়াত সমর্থক। সরকারপ্রধান তাদের আলোচনার আহ্বান জানালে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান। মঙ্গলবার (২ মে) ওই হোটেলের হলরুমে বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
খবরে আরও বলা হয় পরে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বিএনপি-জামায়াত সমর্থকদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করার পরই তারা হোটেলের বাইরে তাদের অবস্থান ত্যাগ করে।’
বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক (ডব্লিউবি) অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি পৌঁছান। স্পিচরাইটার বলেন, ’নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় প্রধানমন্ত্রী হোটেলের বাইরে প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টির মধ্যে বিএনপি-জামায়াতের একটি গ্রুপকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখতে পেয়ে তিনি তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।’ প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, তারা যা বলতে চায়, এখানে এসে তাদের তা বলতে দাও।’
বিক্ষোভকারীদের হোটেলে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরে প্রধানমন্ত্রীর পিএস-২ এবং সেখানকার বাংলাদেশ মিশনের আরও একজন কর্মকর্তা তাদের হোটেলে আমন্ত্রণ জানাতে যান।

Views: 544

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন

পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন

by admin
November 2, 2026
0
6

পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন গাইবান্ধা প্রতিনিধিঃ- জীবনের বহু স্বপ্ন আর কঠোর পরিশ্রম...

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

by admin
November 2, 2026
0
41

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের হিন্দু ও চাকমা সম্প্রদায় এবং...

প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়,

প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়,

by admin
November 1, 2026
0
12

প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়, হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ বাঙালী ক্রিস্টান এ‍্যাসোসিয়েষনের নির্বাচনে বিকাশ পরিষদের...

১৭ ডিসেম্বর উভয় পক্ষের তথ্য-উপাত্ত সাবমিটের নির্দেশ

১৭ ডিসেম্বর উভয় পক্ষের তথ্য-উপাত্ত সাবমিটের নির্দেশ

by admin
November 1, 2026
0
13

১৭ ডিসেম্বর উভয় পক্ষের তথ্য-উপাত্ত সাবমিটের নির্দেশ হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ, বাপসনিউজঃ বাংলাদেশ সোসাইটির নির্বাচন আরো অনিশ্চিত হয়ে পড়লো।...

চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব

চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব

by admin
November 1, 2026
0
11

চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার: দীর্ঘ...

জিপিএ-গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স মধ্যবর্তী নির্বাচনে সবাইকে ভোটে অংশগ্রহণের আহবান

জিপিএ-গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স মধ্যবর্তী নির্বাচনে সবাইকে ভোটে অংশগ্রহণের আহবান

by admin
November 1, 2026
0
5

জিপিএ-গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স মধ্যবর্তী নির্বাচনে সবাইকে ভোটে অংশগ্রহণের আহবান হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ, বাপসনিউজঃ মংগলবার,৩ নভেম্বর ২০২৬,যুক্তরাষ্ট্রের ইউএস কংগ্রেসে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন November 2, 2026
  • বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স November 2, 2026
  • এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 2, 2026
  • পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন November 2, 2026
  • গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত November 2, 2026
  • আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন November 2, 2026
  • কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা November 2, 2026
  • ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন November 2, 2026
  • বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ November 2, 2026
  • মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক November 2, 2026
  • জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা November 2, 2026
  • আশফালিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটসাল বার ফুটবল টুর্নামেন্টে সিজান-১ উদ্বোধন। November 2, 2026
  • চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত November 2, 2026
  • চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা November 2, 2026
  • নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন November 2, 2026
  • “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” November 2, 2026
  • মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ এনামুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা November 2, 2026
  • বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত November 2, 2026
  • তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। November 2, 2026
  • সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন November 2, 2026
  • যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত November 2, 2026
  • মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের November 1, 2026
  • প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়, November 1, 2026
  • ১৭ ডিসেম্বর উভয় পক্ষের তথ্য-উপাত্ত সাবমিটের নির্দেশ November 1, 2026
  • পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় November 1, 2026
  • চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি November 1, 2026
  • এইচএসসিত এবারও রংপুরর প্রতিষ্ঠানগুলা শীর্ষ November 1, 2026
  • চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিলে শায়েখ আহমেদ আলী মোল্লা ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি আসবে না November 1, 2026
  • মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান November 1, 2026
  • ভোলাহাটে বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ! হত্যার চেষ্টায় গুরুতর আহত যুবক! November 1, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর  সংবাদ সম্মেলন

      সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

      November 2, 2026
      বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স

      বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স

      November 2, 2026
      এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

      এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

      November 2, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d