রংপুর বিভাগীয় প্রতিনিধি: বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিতে গিয়ে সামনে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল নাহিয়ান অভিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ফুল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ নেতারা চরম বিব্রতকর অবস্থায় তড়িঘড়ি করে ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে রংপুর জেলা আওয়ামী লীগের কমিটির আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল ও যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবলুর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিতে যান। এসময় সামনে থাকাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষের রুপ নেয়। এসময় তড়িঘড়ি করে আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ রংপুর জিলা স্কুলের মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে সেখানে উপস্থিত সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রনির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। অপরদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, এটি ভুল বোঝাবুঝি হয়েছে। বড় কোনো ঘটনা ঘটেনি। আমার প্রতিপক্ষরা ছোট ঘটনাটিকে বড় করে সাজাতেই এ ঘটনা ঘটিয়েছে। যেহেতু ফুল দিতে প্রচুর নেতাকর্মী জড়ো হয়েছিলেন, সে কারণে সামনে যাওয়ার তাড়া ছিল সবারই। নবগঠিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সরাসরি নগরীর বেতপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে তারা মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধাা ইলিয়াস আহম্মেদ, মোতাহার হোসেন মওলা, রোজি রহমান, উৎপল সরকার প্রমুখ। সভায় জেলা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। তবে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কেউ মন্তব্য করতে রাজি হননি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







