রংপুর বিভাগীয় প্রতিনিধি: রাত পোহালেই শুনতে হচ্ছে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির নতুন খবর, গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। নাগাদহীনভাবে রংপুরে বেড়েই চলছে সব ধরনের সবজির দাম। একই সাথে কাঁচামরিচ ও আদার ঝাঁলে দিশাহারা সাধারণ মানুষ। বেড়েছে ডিম ও আলুর দাম। তবে স্থিতিশীল রয়েছে তেল, চাল, ডাল ও মাছের দাম। রংপুর মহানগরীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৭০-৭৫ টাকায়। ভারতের পেঁয়াজ ৪৫-৫০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। ব্রয়লার মুরগি এক সপ্তাহে ১০ টাকা বেড়ে ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০-২৭০ টাকা এবং দেশি মুরগি ৫০০ টাকা কেজি দরে বিক্রয় করাহচ্ছে। গরুর মাংসের দাম সামান্য কমে ৭০০-৭২০ টাকা এবং ছাগলের মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি বেড়ে ৪৭-৪৮ টাকায় বিক্রয় হচ্ছে। সবজি বাজারে দেখা যায়, প্রতিকেজি টমেটো ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে ১৮০-২০০ টাকা, প্রতিপিস চালকুমড়া গত সপ্তাহের মতোই ৩৫-৪০ টাকা, চিকন বেগুন ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, পেঁপের দাম বেড়ে ৪৫-৫০ টাকা, করলা ৬০-৭০টাকা, বরবটি ৪০-৪৫ টাকা, লেবু প্রতিহালি ১০-১২ টাকা, কাঁচামরিচ ২৮০-৩০০ টাকা, শুকনা মরিচ আগের মতোই ৪৫০-৫০০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে দাম বেড়ে ৪৫-৫০ টাকা, ধনেপাতা ২০০ টাকা থেকে লাফিয়ে ২৮০-৩০০ টাকা, কাঁচকলা হালি ৩০-৩৫ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়ার দাম বেড়ে ৩০-৩৫ টাকা, ঝিঙে ৪০-৪৫ টাকা, দুধকুষি ৩৫-৪০ টাকা, সজনে ডাঁটা ৯০-১০০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, আদার দাম বেড়ে ৫৫০-৫৬০ টাকা এবং দেশি রসুনের দাম কমে ১৬০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি ১০-১৫ টাকায় পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে কার্ডিনাল আলু ৩৩-৩৫ টাকা থেকে বেড়ে ৩৮-৪০ টাকা, দেশি আলু ৫০ টাকা এবং শিল ও ঝাউ আলু ৫৫-৬০ টাকা টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৯৯ টাকা এবং দুই লিটার ৩৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০-২০০ টাকায় বিক্রয় হচ্ছে। খুচরা বাজারে স্বর্ণা চাল গত সপ্তাহের মতোই ৪৫-৫০ টাকা, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর ২৮ চাউল ৫৫-৬০ টাকা, মিনিকেট ৭৫-৭৮ টাকা ও নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। খোলা চিনি ১৪০-১৪৫ টাকা, প্যাকেট আটা ৬৫-৬৮ টাকা ও খোলা আটা ৫৮-৬০ টাকা, ছোলাবুট ৯০-১০০ টাকা এবং প্যাকেট ময়দা ৭৮-৮০ টাকায় বিক্রয় হচ্ছে। মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৪০ টাকা এবং বুটডাল ৯৫-১০০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। অপরদিকে আকারভেদে রুই মাছ ২৫০-৩০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







