রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে পারিবারিক কলহের জেরে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধা শাশুড়িকে রাস্তায় ফেলে অমানবিক নির্যাতন করে এক পুত্রবধূ। নির্যাতনের এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে অভিযুক্ত পুত্রবধূ রতœা বেগমকে আটক করেছে পুলিশ। গত বৃহ¯পতিবার সকালে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর মাঠের পাড় গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধা আয়েশা বেগম একই গ্রামের মৃত আব্দুল সিদ্দিকের স্ত্রী। তাকে আহত অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও বেশির মানুষ আশপাশে দাঁড়িয়ে দেখছিলেন। কখনো হাত দিয়ে, আবার কখনো পা দিয়ে মুখে মাথায় মারতে থাকে। এক পর্যায়ে একজন পুরুষ এসে তাদের আলাদা করার চেষ্টা করেন। এতে সেই নারী ক্ষিপ্ত হয়ে আবারো বৃদ্ধার উপর চড়াও হয়ে স্যান্ডেল দিয়ে পেটাতে থাকে। জানা যায়,আয়েশা বেগমের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছে। তিনি স্বামীর বাড়িতে বসবাস করছে। আর ছেলে আশরাফুল ইসলাম তার স্ত্রীসহ পাশে আলাদা বাড়িতে থাকে। আশরাফুল ঠিকমতো কাজকর্ম করতেন না। কয়েক দিন আগে কাউকে কিছু না বলে তিনি ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে বৃহ¯পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খোঁজখবর জানতে চান রতœা বেগম। শাশুড়িকে বকাবকি করার এক পর্যায়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে শাশুড়ি প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে প্রকাশ্যে বেধড়ক মারধর করেন রতœা। ইউপি সদস্য হায়দার আলী বলেন, বিষয়টি জানার পর রাত ৯টার দিকে ওই বৃদ্ধাকে নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়। কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর রতœা বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা) সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী...





