এম এ হোসেন, রংপুর মহানগরঃ রংপুর বিভাগের আট জেলার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। জেলা ও উপজেলাভিত্তিক হাসপাতাল থাকলেও উন্নত চিকিৎসার জন্য তারা ছুটে আসেন এখানে। প্রতিবছর গড়ে চার লক্ষাধিক মানুষ এই হাসপাতালে চিকিৎসা নেন। প্রতিদিন গড়ে একটি বিভাগে রোগী ভর্তি থাকে প্রায় ১ হাজার ৭০০। দিনে প্রায় তিন শতাধিক রোগী এখানে গ্রহণ করে জরুরি সেবা। গ্রাম থেকে সেবা নিতে আসা এসব অসহায় মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে খেলছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কতিপয় কর্মচারী আর দালালরা। তাদের দৌরাত্ম্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান প্রায় তলানিতে। সচেতন নাগরিকদের মতে, প্রশাসনিক দুর্বলতার কারণে হাসপাতালটি নিজেই অসুস্থ। নজরদারির অভাবে হাসপাতালের এমন অবস্থা বলে মনে করেন তারা। তাদের মতে, পুরো হাসপাতালটিকে নিয়ন্ত্রণ করেন বিভাগ ও স্থানভিত্তিক শক্তিশালী কিছু চক্র।
মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন
মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে গ্রাহকদের আধুনিক, দ্রুত...







