আল আমিন মন্ডল (বগুড়া) ঃ রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বগুড়া গাবতলীর দুটি ইউনিয়নের ৯’শ ৮৫টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা চেয়ারম্যান রবিনের অর্থায়নে গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু। ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি, সিনিয়র সহ-সভাপতি ও নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদব আল রাজী জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল আলম খান রুমেন, বগুড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহানুর আলম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মাহমুদুন্নবী অটল, সবুজ, আলফাজ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পিপুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারঃ) রাকিব হাসানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরআগে নিজ অর্থায়নে সোনারায় ইউনিয়নের দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
ক্যাপশন
১। রমজান মাস উপলক্ষে বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নে গতকাল বুধবার উপজেলা চেয়ারম্যান রবিনের অর্থায়নে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। ছবি-প্রতিনিধি, ০৫.০৪.২৩
২। রমজান মাস উপলক্ষে বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নে গতকাল বুধবার উপজেলা চেয়ারম্যান রবিনের অর্থায়নে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। ছবি-প্রতিনিধি, ০৫.০৪.২৩
৩। রমজান মাস উপলক্ষে বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নে গতকাল বুধবার নিজস্ব অর্থায়নে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। ছবি-প্রতিনিধি, ০৫.০৪.২৩







