লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “১৪ ডিসেম্বর বাংলাদেশের শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নেতৃত্বে। ওই গণহত্যায় আলবদর রাজাকারদের সহযোগিতা ছিল।
তারা দেশের স্বাধীনতা চায়নি। দেশের শত্রু হিসেবে চিহ্নিত ছিল। অথচ স্বাধীনতার পর তারা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেয়েছিল সাধারণ ক্ষমার কারণে। কিন্তু ওই সাধারণ ক্ষমাকে তারা সম্মান দিতে জানেনি।
অবমূল্যায়ন করেছিল। স্বাধীনতাবিরোধীরা কখনো আওয়ামী ফ্যাসিস্টের সঙ্গে থেকেছে, আবার কখনো আওয়ামী বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছে







