Friday, November 27, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home কবিতা/ছড়া/সাহিত্য

রূপকথার গল্পের মতোই যেন তাজহাট জমিদার বাড়ির ইতিহাস

জাদুঘরের সংগ্রহ আরও বৃদ্ধি করার পাশাপাশি উন্নতমানের পিকনিক ¯পট ও পর্যটন নগরী গড়ে তোলার জোর দাবি সচেতন পর্যটকপ্রেমীদের।

admin by admin
September 17, 2022
in কবিতা/ছড়া/সাহিত্য, জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: পাঠ্যপুস্তকে পড়া আর টেলিভিশনের পর্দায় দেখা রূপকথার গল্পের মতোই যেন তাজহাট জমিদার বাড়ির ইতিহাস। প্রাচীন রঙ্গপুরে (বর্তমান রংপুর) এক সময় ব্যবসা হতো হীরা, মানিক ও জহরতের। বিক্রি হতো নামিদামি হীরা, মানিক ও জহরত খচিত তাজ বা টুপির। আর এই স্বর্ণ ব্যবসা শুরু করে ছিলেন মান্না লাল রায়। যিনি সুদূর পাঞ্জাব থেকে রঙ্গপুরের মাহিগঞ্জে এসে ছিলেন ব্যবসায়িক উদ্দেশ্যে। সেই মান্না লাল রায়ের হাত ধরেই মাহিগঞ্জে বসত জমজমাট তাজের হাট। সেখানে পাওয়া যেত রাজা বাদশাহর চাহিদানুযায়ী অনেক মূল্যবান তাজ। সেই তাজ বিক্রির হাটই সময়ের পরিক্রমায় প্রসিদ্ধি লাভ করে তাজহাট নামে। যা বর্তমান রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র থেকে ৬ কিলোমিটার দূরে। তাজহাট বাজারের কোল ঘেঁষেই দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্যের স্মারক তাজহাট জমিদার বাড়িটি। যার মূল ভবনটি ঐতিহাসিক এক প্রাচীন নিদর্শন। বর্তমান তাজহাট বাজার হতে উত্তর দিক দিয়ে প্রধান ফটক অতিক্রম করে ক্রমান্বয়ে পশ্চিমে কয়েক শত গজ পেরিয়ে জমিদার বাড়ির প্রধান প্রবেশ পথে আসা যায়। রঙ্গপুরের প্রাচীন ইতিহাস থেকে জানা যায়, মান্না লাল রায়ের তাজ বিক্রির হাট থেকে তাজহাটের নামকরণ হয়। আর সেই থেকেই জমিদার বাড়িটি পরিচিতি পায় তাজহাট জমিদার বাড়ি হিসেবে। এই জমিদার বাড়িটি নির্মাণ করে ছিলেন মান্না লাল রায়ের বংশধর রাজা গোবিন্দ লালের পুত্র গোপাল লাল রায় (জি এল রায়)। যিনি পরাক্রমশালী শাসক হিসেবে উনবিংশ শতাব্দীতে বৃহত্তর রংপুর শাসন করেন। তার শাসনামলেই ১০ বছর (১৯০৮-১৯১৭) সময় ধরে বিভিন্ন নকশা ও কারু কাজ খচিত ভবনটি নির্মাণ করে প্রায় ২ হাজার নির্মাণশিল্পী। ৭৬.২০ মিটার দৈর্ঘ্য ভবনটি নির্মাণে ব্যবহার করা হয় বিদেশি সাদা মার্বেল পাথর। এতে নির্মাণ ব্যয় দাঁড়ায় প্রায় দেড় কোটি টাকা। বর্তমানে রংপুর মহানগরীতে হাতে গোনা যে কয়টা বিনোদন কেন্দ্র রয়েছে, তার মধ্যে অন্যতম তাজহাট জমিদার বাড়ি। আর এর ভেতরে গড়ে তোলা প্রতœতত্ত্ব জাদুঘরটি। তাজহাট জমিদার বাড়িটি কোলাহলমুক্ত ছায়াঘেরা সবুজ সমারোহে পরিবেষ্টিত আকর্ষণীয় পরিবেশে অবস্থিত। যার চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা, ফুলের বাগান, উত্তর ও দক্ষিণে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আম বাগান। রয়েছে সমসাময়িককালে খনন করা বিশাল আকৃতির চারটি পুকুর। দুর থেকে ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে জমিদার বাড়ির তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে মহারাজা গোপাল লাল রায়ের ব্যবহৃত নানা জিনিস। জমিদার বাড়িটি লাল ইট, শ্বেতপাথর ও চুনাপাথর দ্বারা নির্মিত হওয়ায় দেখতে চমৎকার। চারতলা বিশিষ্ট বাড়ির ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, গোসলখানা ও অতিথি শয়নশালা। ভবনের কেন্দ্রীয় সিঁড়িটি গড়া সাদা মার্বেল পাথর দিয়ে। জমিদার বাড়ির সম্মুখভাগ ৭৬ মিটার। সাদা মার্বেল পাথরে তৈরি প্রশস্ত কেন্দ্রীয় সিঁড়িটি সরাসরি দোতলায় চলে গেছে। সেখানে দুটি বড় কক্ষ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাদুঘরে রয়েছে পুরোনো পান্ডুলিপি, সম্রাট-কবিদের হাতে লেখা চিঠি, যা দর্শনার্থীদের ফিরে নিয়ে যাবে রাজা-বাদশাহদের আমলে। আর নিচের তিনটি ছোট-বড় কক্ষ অফিসের জন্য। জানা যায়, ১৯৪৭ সালে ঐতিহ্যবাহী এ জমিদার বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে ৫৫ একর জমিসহ এগ্রিকালচার ইনস্টিটিউটকে দেওয়া হয়। এরপর ১৯৮৪ সালের ১৮ মার্চ রংপুরের সন্তান তৎকালীন সামরিক শাসক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বাড়িটিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন হিসেবে উদ্বোধন করেন। এতে আইনি সেবা পেতে রংপুর অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে। তবে সরকার পরিবর্তনের সঙ্গে পাল্টে যায় জমিদার বাড়ির গল্প। ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামলে হাইকোর্ট ডিভিশন উঠে গেলে ১৯৯৫ সালে রাজবাড়িটি ১৫ একর জমিসহ প্রতœতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। ২০০৫ সালে তাজহাট জমিদার বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করে প্রতœতত্ত্ব অধিদপ্তর। জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি সরকারের তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। জাদুঘরে ছোট কোরআন শরীফ, মোঘল সম্রাট আওরাঙ্গজেবের লেখা খুৎবা, মহাকবি শেখ সাদির লেখা কবিতা,মহীয়সী নারী বেগম রোকেয়া, শিবলিঙ্গ, কষ্টিপাথরের মূর্তি, শিলামূর্তি, পোড়ামাটির ফলক, প্রাচীন মুদ্রা, সংস্কৃত ভাষায় লিখিত কিছু চিঠিসহ প্রায় শতাধিক বিরল প্রতœতত্ত্ব নির্দশন রয়েছে। আরও রয়েছে রাজা গোপাল রায়ের ব্যবহৃত দাঁড়িপাল্লা, পুরোনো দিনের টেবিল-আসবাব, হাতে লেখা মহাভারত, মহাস্থানগড়ের পোড়ামাটির ফলক, কালো পাথরের মূর্তি, সরলা দেবীর মূর্তি, সাঁওতালদের ব্যবহার করা তীর-ধনুক। আরবি, ফারসি, বাংলা ও সংস্কৃত ভাষার শিলালিপি। রবিবার সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিনই তাজহাট জমিদার বাড়ির অভ্যন্তরে গড়ে উঠা জাদুঘর দেখতে দেশ-বিদেশের হাজারো দর্শনার্থী ভিড় করেন। দর্শনার্থীর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, নাগরিক ও দর্শনার্থী। তবে প্রতিদিন প্রায় ৬০০ দর্শনার্থীর আগমন ঘটে। আর বন্ধের দিন শুক্র ও শনিবার এক হাজারের বেশি লোকের সমাগম হয়। সাধারণ মানুষের প্রবেশ ফি ২০ টাকা। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ৫ টাকা, সার্কভুক্ত দেশের লোকদের ১০০ টাকা ও এর বাইরে বিদেশি পর্যটকদের ২০০ টাকা প্রবেশ মূল্য। জাদুঘর কর্তৃপক্ষ বলেন, ২০০৫ সালে জমিদারবাড়ি জাদুঘরে রূপান্তরিত করা হয়। এটি প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের ১৫ মে পর্যন্ত ২ লক্ষ ১৭ হাজার ৮৩ জন দর্শনার্থী এ জাদুঘরে আসেন। তাদের মধ্যে বিদেশি ছিল ৮২ জন। জাদুঘরের প্রবেশ টিকিট থেকে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৪৩ লক্ষ ৮৩ হাজার টাকা। রংপুর প্রতাত্ত্বিক জাদুঘর ও তাজহাট জমিদার বাড়িতে একজন কাস্টডিয়ানসহ ১৪ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এছাড়া ১২ জন কর্মচারী অস্থায়ীভাবে কাজ করছেন। নিরাপত্তায় নিয়োজিত ১৫ জন আনসার সদস্য আছে। ভবিষ্যৎ প্রজন্মকে রংপুর অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য স¤পর্কে জানাতে তাজহাট জমিদার বাড়ির সঙ্গে যুক্ত জাদুঘরটি বড় ধরনের ভূমিকা রাখছে। জাদুঘরের সংগ্রহ আরও বৃদ্ধি করার পাশাপাশি উন্নতমানের পিকনিক ¯পট ও পর্যটন নগরী গড়ে তোলার জোর দাবি সচেতন পর্যটকপ্রেমীদের।

Views: 468

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

by admin
November 26, 2026
0
2

সঞ্জয় কান্ত শীল, বিশেষ প্রতিনিধি কালিগঞ্জ, গাজীপুর।। গাজীপুরের কালীগঞ্জে কালিগঞ্জ পৌরসভা কর্তৃক, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম এর অংশ...

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে   প্রধানমন্ত্রীকে অভিনন্দন

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

by admin
November 26, 2026
0
11

সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন  ৫০ লাখ টাকা

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

by admin
November 26, 2026
0
5

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি। অথচ আজ নিজেই...

পলাশবাড়ীর এসিল্যান্ড  ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা

পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা

by admin
November 26, 2026
0
3

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- ​গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদারকে বিদায়ী সংবর্ধনা...

দিশেহারা আলু চাষিদের অবস্থা

দিশেহারা আলু চাষিদের অবস্থা

by admin
November 26, 2026
0
1

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি মৌসুমে আলু চাষ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে...

ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন

ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন

by admin
November 26, 2026
0
6

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা : ​কুমিল্লার বুড়িচং উপজেলার ৬নং ময়নামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা November 26, 2026
  • ২০০৪ সালের মামলা: ২২ বছর ধরে পলাতক বোরহান উদ্দিন, পুলিশি হয়রানির শিকার নির্দোষ পরিবার November 26, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 26, 2026
  • ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন November 26, 2026
  • বিএনপি-জামাত সন্ত্রাসির মাধ্যমে নডাইলসহ সাডাদেশে সংখ্যালঘু ও বিভিন্ন মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত নিউইর্য়কে November 26, 2026
  • কুড়িগ্রাম জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে জাসদের শোক November 26, 2026
  • নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুজ’র সমাবেশে উস্কানীমূলক বক্তব্যের পর দৌড়ে আত্মরক্ষা জয়দেব গাইনের November 26, 2026
  • সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না? November 26, 2026
  • ডিসেম্বরকে ঘিরে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি November 26, 2026
  • জামালগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন November 26, 2026
  • হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার দুই সাংবাদিক November 26, 2026
  • পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান November 26, 2026
  • এনসিটিবির সাথে বিদ্যালয়ের গভীর সংযোগ যে কারণে জরুরি November 26, 2026
  • জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা November 26, 2026
  • জয়পুরহাটে ১৬টি দল নিয়ে ‘একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু November 26, 2026
  • কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে মহা বৈষ্ণব সেবার আয়োজন। November 26, 2026
  • ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ November 25, 2026
  • জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক November 25, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

      সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

      November 26, 2026
      কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

      কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

      November 26, 2026
      গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

      গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

      November 26, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d