নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্নআহ্বায়ক এম এ সামাদকে সড়ক দুর্ঘটনায় হত্যার চেষ্ঠার অভিযোগ উঠেছে। ২১ মে লক্ষ্মীপুর – জকসিন সড়কের পুলিশ লাইন্স এলাকায় তিনি মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর যাওয়ার সময় পুলিশ লাইন্স এলাকায় অন্য দুটি মোটরসাইকেল থেকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। এসময় তিনি মারাত্মক আহত হন। এম এ সামাদ জানান, আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত। বিকেলে ৫ টায় আমাকে ফোন করে আমাকে বলে ২ টা খুন করছি, আরো একটা করবো। আমাকে রাজনৈতিক প্রতিযোগীতায় হারাতে না পেরে সড়ক দুর্ঘটনায় মেরে ফেলার চক্রান্ত করে একটি চক্র, তারাই পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা করে। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লক্ষ্মীপুর নোভা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছেন। তিনি এ ঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







