গত১১ই মার্চ ২০২৩ ইং তারিখে লক্ষ্মীপুর জেলার টাউন হলে লক্ষ্মীপুর জেলার পাঁচ উপজেলার বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেসরকারি এমপিওভূক্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার ব্যাপারে অভিন্ন আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ১৫ই মার্চ লক্ষ্মীপুর জেলার সকল বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা মিলে এক মানববন্ধনের আয়োজন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ১৯ মার্চ জেলার প্রতিটি বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয়করণের দাবিতে প্লেকার্ড প্রদর্শন করেন । সেই প্লেকার্ডে লেখা ছিল ১) কম বেতনে পড়তে চাই,শিক্ষা জাতীয়করণ চাই। ২) শিক্ষা আমার অধিকার, শিক্ষা জাতীয়করণ চাই। ৩)স্মার্ট বাংলাদেশ গড়তে হলে,শিক্ষা জাতীয়করণ করতে হবে। ইত্যাদি। জেলার সকল বেসরকারী এমপিওভূক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা এই প্লেকার্ড প্রদর্শনে অংশগ্রহণ করে তার মধ্যে দত্তপাড়া ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ, কফিলউদ্দিন ডিগ্রি কলেজ, ডল্টা ডিগ্রি কলেজ, জিল্লুর রহিম কলেজ, মনসুর আহম্মদ উচ্চ বিদ্যালয়, খিলবাইচা জিএফ স্কুল এন্ড কলেজ, বিজয় নগর উচ্চ বিদ্যালয়সহ জেলার প্রায় সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা এই কর্মসূচি পালন করে। তারা মনে করেন সংগঠনগুলো যার যার, জাতীয়করণ সবার। লক্ষ্মীপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এমপিওভুক্ত সকলে শিক্ষক ও কর্মচারীদের কে নিয়ে “ঐক্য মঞ্চ” গঠন করা হয় এবং যার মাধ্যমে তারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানাতে থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন।জেলার শিক্ষক-কর্মচারী ঐক্য মঞ্চের আহ্বায়ক হিসেবে মো: জাহাঙ্গীর আলম খান, অধ্যক্ষ, জনতা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুরকে আহবায়ক এবং মো: কামাল হোসেন, প্রধান শিক্ষক, মনসুর আহম্মদ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







