সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):লামায় ঝাঁক-জমকভাবে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ৯টায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।সব মিলে বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় ২০ হাজার এবং মুলধন ৪৪ কোটি টাকা।সভায় সাধারণ সদস্যের উপস্থিতি অতিতের যেকোন সময়ের চেয়ে বেশি ছিল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সমিতির চেয়ারম্যান আবদুর শুক্কুর,গত বছরের কার্যক্রম সভায় অনুমোদনের জন্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. হানিফ।আগামী বছরের কার্যক্রম ও সমিতির বর্তমান অবস্থান তুলে ধরেন অবৈতনিক কর্মকর্তা এম.জয়নাল আবেদিন (সিউ)।
সাধারণ সদস্যদের উদ্দেশ্যে সভায় জানানো হয়,১৯৯২ সালের ১ জুলাই মাত্র ১২ জন সদস্য নিয়ে শুরু হয় সমিতির পথচলা।বর্তমানে সকল ভিভাগ মিলে এখন সমিতির সদস্য সংখ্যা প্রায় ২০ হাজার এবং মুলধন ৪৪ কোটি টাকা।অতিতের সকল রের্কড ভঙ্গ করে এই ২৮তম বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উপস্থিতি সবচেয়ে বেশি হয়েছে।প্রায় ৩৪শ নারী-পুরুষ সদস্য এই সভায় অংশগ্রহন করে।র্যাফল ড্র এর মাধ্যমে ১৭৭জন সদস্যকে পুরুস্কৃত করা হয়।
চেয়ারম্যান আবদুর শুক্কুর সদস্যদের উদ্দেরশ্য বলেন,আপনাদের গচ্চিত আমানত পরিচালনা করতে গিয়ে আমরা যদি কোন ভুল করে থাকি,তাহলে সে ভুল ধরিয়ে দিবেন।না হয় আমরা ভুলের মধ্যে থেকে যাব।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কালব বান্দরবান জেলা ব্যবস্থাপক সমীরণ কান্তিদাশ, বরইতলী স্মৃতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুশান্ত কুমার দে, কালব কক্সবাজার জেলা প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান বাবুসহ সমিতির বর্তমান ও সাবেক সভাপতি,সাধারণ সম্পাদক,পরিচালকবৃন্দ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







