যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের ছয় অঙ্গরাজ্যের বিএনপির নেতাকর্মিরা উক্ত বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন বলেন জানিয়েছেন স্থানীয় নেতারা। তারা উক্ত সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন বাঁচাতে সুষ্ঠ চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে বিদেশে পাঠানোর জোর দাবি জানাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নানাবিধ জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের জায়গায় চলে এসেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে দেশ ও বিদেশের কর্মসূচির অংশ হিসেবে নিউ ইংল্যান্ড (বোষ্টন) বিএনপির নেতাকর্মিরা এ সমাবেশের আয়োজন করেছেন।
রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...






