শাহরাস্তি উপজেলায় প্রশাসনের নাকের ডগায় বেকুদিয়ে কৃষি জমির মাটি ধুম! দেখার কেউ নেই
স্টাফ রিপোর্টার:শাহরাস্তি উপজেলায় প্রশাসনের নাকের ডগায় বেকুদিয়ে কৃষি জমির মাটি কেটে পুকুর কাটছে এক বেকু মালিক ও প্রভাবশালি মাটিকাটার সিন্ডিকেট চক্র।সরজমিনে দেখা যায়, গত ৪/৫ দিন ধরে পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিজ মেহের খাসের বাড়ির কৃষি জমির মাঠে এ মাটি কাটার কাজ অব্যাহত রয়েছে। সে মাঠের কৃষি জমির মালিকরা জানান, সে গ্রামের দোয়ানীবাড়ি মো দুলালের পুত্র রাজুর ফসলি জমিনের মাটি কেটে পুকুর কাটার দায়িত্ব নেন পার্শ্ববর্তী নোয়াবাড়ির বেকু মালিক ইউনুস গাজী । এই পুকুর কাটার কাজ শুরু করলে উত্তর পাশের জমির মালিক রাকিব, দক্ষিণ পাশে শাহাদাত, মৌখিক বাধা সৃষ্টি করে। এছাড়া এ জমির পশ্চিম পাশে সরকারি খাল, পূর্বপাশে খাসের বাড়ি সরকারি হাওলটের খাস ভূমি রয়েছে । পার্শ্ববর্তী কৃষি জমির মালিকরা আরো বলেন, সেখানে পুকুর কাটার কাজে বেকু মালিক ইউনুস গাজীর পুত্র মোঃ ইকবাল হোসেন বেকু ড্রাইভার রাত-দিন এই কৃষি জমিতে মাটি কাটার কাজ করে চলছে । দিনে কেউ বাধা দিলে সারারাত এই মাটি কাটার কাজ চলে। আবার দিনে সুযোগ বুঝে এ মাটির কাটা কাজ চলছে। এই ঘটনায় এলাকাবাসীর প্রশ্ন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে প্রতি ইঞ্চি মাটি কাজে লাগিয়ে ফসল উৎপাদনের কথা বলছেন। সেখানে শাহরাস্তি উপজেলায় প্রশাসনের নাকের ডগায় কি করে প্রভাবশালী মাটিকাটা চক্র ফসলি জমির মাটি কেটে পুকুর কাটার সাহস পাচ্ছে। এর পেছনে নিশ্চয় কোন ম্যানেজ শক্তি কলকাঠি নাড়ছে।







