শাহরাস্তি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন হাসান আহমেদ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ শাহরাস্তি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলদিঘী কামিল মাদরাসার আইসিটি শিক্ষক হাসান আহমেদ।
২০১৫সালে মাদ্রাসায় যোগদান করার পর থেকে ভোলদিঘী কামিল মাদরাসার শিক্ষকসহ শাহরাস্তি উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের কম্পিউটার বিষয়ে সহায়তা করে আসছেন। তিনি জেলা আইসিটি জেলা এম্বাসেডর হিসাবে কাজ করে থাকেন। জনাব হাসান আহমেদ শিক্ষকতার পাশাপাশি একজন সংবাদকর্মী হিসেবে সমাজে তার অবদান রেখে যাচ্ছেন। তিনি ২০১৬ সাল থেকে সমমানের সহিত এ দায়িত্ব পালন করছেন।
জনাব হাসান আহমেদ একজন তরুণ শিক্ষা উদ্যোক্তা। তিনি শিক্ষকতার পাশাপাশি ২০১৬ সালে শাহরাস্তি ইন্টারন্যাশনাল স্কুল ও ২০২২ সালে আর তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। জনাব হাসান আহমেদ শুধুমাত্র শিক্ষকতা করেন , তা নয়।
তিনি শিক্ষকদের দাবি আদায়ের জন্য কাজ করে থাকেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কিন্টার গার্ডেন এসোসিয়েশন, শাহরাস্তি উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করছেন। শিক্ষকদের বাহিরে তিনি সমাজের বিভিন্ন স্তরের অসহায় লোকজনের জন্য কাজ করে থাকেন।
সজাগ ফাউন্ডেশন, বিএসএফ, মানব উন্নয়ন ফাউন্ডেশন, মনিপুর প্রবাসী কল্যাণ সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পাদক ও নির্বাহী সদস্য হিসেবে কাজ করে থাকেন। একজন কম্পিউটার প্রশিক্ষক হিসেবে ২০০১সাল থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কারার জন্য তিনি উপজেলার সকল স্তরের শিক্ষার্থীদের কাছে পরিচিত মুখ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩এর বাছাই কমিটি শ্রেণিকক্ষে পাঠদান দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীল প্রকাশনা, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন দক্ষতা, একাডেমিক সনদ, বিভিন্ন প্রশিক্ষণ সনদসহ শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বিভিন্ন গুণাবলির ভিত্তিতে আইসিটি শিক্ষক হাসান আহমেদকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।







