হাসান আহমেদ, শাহরাস্তি, চাঁদপুর : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ শাহরাস্তি উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ভোলদিঘী কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ দেলাওয়ার হোসাইন। ২০০৪সালে মাদ্রাসায় যোগদান করার পর থেকে তিনি ভোলদিঘী কামিল মাদরাসার সার্বিক উন্নয়ন, নতুন নতুন বিভাগ খোলা, শিক্ষার মানউন্নয়সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভোলদিঘী কামিল মাদরাসায় কামিল ৪টি বিভাগ ও অনার্স চালু করেন। তিনি প্রতিষ্ঠান প্রধানের পাশাপাশি জমিয়তুল মোদাররেসিন এর শাহরাস্তি উপজেলা সভাপতি ও জেলা সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৮সালেও বিভাগীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩এর বাছাই কমিটি উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রদানগনের কর্ম দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীল প্রকাশনা, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন দক্ষতা, একাডেমিক সনদ, বিভিন্ন প্রশিক্ষণ সনদসহ শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বিভিন্ন গুণাবলির ভিত্তিতে অধ্যক্ষ মোঃ দেলাওয়ার হোসাইনকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







