হাসান আহমেদ, শাহরাস্তি, চাঁদপুর : ২ জুন শুক্রবার জুমার নামাজ আদায় শেষে ভাটনীখোলা পাটোয়ারী বাড়ি জামে মসজিদে শাহরাস্তি পৌর ১১ নং ওয়ার্ড উন্নয়ন নিয়ে এলাকাবাসীর সাথে মেয়র আলহাজ্ব আবদুল লতিফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেয়র মতবিনিময় সভায় বলেন শাহরাস্তি পৌরসভা (ক) শ্রেণির অন্তর্ভুক্ত ১২ টি ওয়ার্ড। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির সহযোগিতায় পৌর ১১ নং ওয়ার্ডের ভাটনী খোলা, আলোকিত কৃষ্ণপুর, ভিংরা ৩টি গ্রামের রাস্তাঘাট উন্নয়নে ৪কোটি টাকা বরাদ্দ এসেছে, এইভাবে প্রতিটি ওয়ার্ড উন্নয়নে মোট বরাদ্দ ৪৫ কোটি টাকা যাহা অন্য কোন সরকারের আমলে হয়নি। তিনি আরও বলেন পর্যায়ক্রমে এলাকার সকল রাস্তাঘাট পাকা করা হবে, সেজন্য সকলের আন্তরিক সহযোগিতা দরকার। ১১নং কাউন্সিলর কাসেম মুন্সী, সাবেক কাউন্সিলর নাজির হোসেন পাটোয়ারী, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক পাটোয়ারি, সাধারন সম্পাদক হানিফ গাজী, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ওহাব আলী পাটওয়ারি, সাধারন সম্পাদক আতিক উল্লাহ পাটোয়ারি,ভাটনী খোলা জামে মসজিদ কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারি, সাধারন সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, ক্যাশিয়ার শাহআলম মুন্সী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান,কামরুল পাটওয়ারী, বীর মুক্তি যোদ্ধা শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। সবশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন হাফেজ আবু তাহের সেলিম।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







