মোঃআশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে। তথ্য প্রযুক্তির যুগে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে তোমাদের এগিয়ে যেতে হবে।
শুক্রবার দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা বিত্তহীন ভাগ্যোদয় সংগঠন (বিভাস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিরল উপজেলা পরিষদ চত্বরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে উন্নত মানের বাই সাইকেল বিতরণ করতে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু ও বাংলাদেশ আওয়ামীলীগ বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমা কান্ত রায়।
স্বাগত বক্তব্য রাখেন বিভাস’র নির্বাহী পরিচালক সুফিয়া নাহার মঞ্জু। ১৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বাই সাইকেল বিতরণ করতে গিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন একদিন দেখেছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সেই স্বপ্ন পূরণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আগামী ২আগষ্ট রংপুরে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তা উত্তরবঙ্গের মানুষের জন্য বিশাল চ্যালেঞ্জ। আসুন মহাসমাবেশকে সার্থক করে আমরা প্রমাণ করি রংপুর বিভাগ আওয়ামীলীগের ঘাঁটি।