Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সংরক্ষিত নারী আসন: বিএনপি জোটের ৩৬ আসন ঘিরে বাড়ছে জল্পনা

admin by admin
April 8, 2026
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
135
VIEWS
Share on FacebookShare on Twitter

নিরঙ্কুশ সংখ্যাগষ্ঠিতা অর্জন করে সরকার গঠনের পর সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা যে যার মতো লবিং, তদবির ও দৌড়ঝাঁপ শুরু করেছেন।

হাইকমান্ডের টেবিলে রয়েছে খসড়া তালিকা। শেষ পর্যন্ত ৩৬ জনই পাবেন এই বহুল প্রত্যাশিত মনোনয়ন— এমনটাই জানা গেছে দলীয় সূত্রে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার (৮ এপ্রিল) ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

দলের আরেকটি সূত্রের দাবি, যেহেতু নির্বাচিত ৩০০ এমপিদের ক্ষেত্রে মনোনয়ন সংগ্রহ জমাদান সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি, তাই সংরক্ষিত আসনের মনোনয়নের জন্য আনুষ্ঠানিকতা করা যায় কি না সেই আলোচনা চলছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের আসনসংখ্যার ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেবে।

সে অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি আসন পাবেন।

বিশেষ করে, বিএনপি জোটের ৩৬টি আসনে শেষ পর্যন্ত কারা মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা তুঙ্গে। দলীয় সূত্র বলছে, তফসিল ঘোষণার পর আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে।

মনোনয়ন দৌড়ে এগিয়ে যাদের নাম:
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার এবং রেহেনা আক্তার রানুর নাম আলোচনায় রয়েছে।

এছাড়া গত নির্বাচনে অংশ নিয়ে পরাজিত কয়েকজন নেত্রীও মনোনয়ন দৌড়ে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম তুলি এবং নাদিরা চৌধুরীর নাম শোনা যাচ্ছে।

সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবারের প্রতিনিধিত্ব থেকেও কয়েকটি নাম সামনে এসেছে। এর মধ্যে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিমউদ্দিন মওদুদ এবং প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের কন্যা ব্যারিস্টার সালিমা বেগম অরুনির নামও রয়েছে আলোচনায়।

পরিবারভিত্তিক রাজনৈতিক উত্তরাধিকারের সূত্রেও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘুরপাক খাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খানের মেয়ে মাহারীন খান, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা, সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ চৌধুরী ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী বেগম রাহিজা খানম ঝুনুর কন্যা ফারহানা চৌধুরী বেবী, লন্ডন বিএনপির সাবেক সভাপতি কমর উদ্দিন আহমেদের কন্যা সাবরিনা খান এবং মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্য খাদিজাতুল কোবরা সুমাইয়া।

এ ছাড়াও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, ইডেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিনা সুলতানা নিশিতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর দক্ষিণের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর খালেদা আলম, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, চট্টগ্রাম মহানগরের মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার এবং মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।

দলটির মহিলা দল ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেত্রীও মনোনয়ন আলোচনায় রয়েছেন। মহিলা দলের সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ, নেওয়াজ হালিমা আর্লি, সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, শহীদ নাসিরুদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, সেলিমুজ্জামান সেলিমের স্ত্রী সাবরিনা শুভ্র, মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন—তাদের নিয়েও চলছে হিসাব-নিকাশ।

শিক্ষা ও পেশাজীবী অঙ্গন থেকেও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে অধ্যাপক নাজমা সুলতানা ঝংকার, সেলিনা হোসেন, অধ্যাপক তাজমেরি ইসলাম, অধ্যাপক তাহমিনা বেগম, ড. নাহারিন খান, ডা. সৈয়দা তাজনিন ওয়াইরিস সিমকি, সাংবাদিক কাজী জেসিন, ফাতেমা বিনতে দোহা এবং ছাত্রদল নেত্রী মানসুরা আক্তারের নাম উল্লেখযোগ্য।

এছাড়া খুলনা-বাগেরহাট অঞ্চলের সংরক্ষিত আসনে আলোচনায় আছেন ফারজানা রশিদ লাবনী। খুলনা সরকারি মহিলা কলেজের ছাত্র সংসদে দুইবার ভিপি নির্বাচিত হন ফারজানা রশীদ লাবনী। সাবেক এ নেত্রী রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা করেন।

দলীয় সূত্র জানিয়েছে, এসব নামের বাইরে সমাজের বিভিন্ন ক্ষেত্রের আরও কয়েকজন পরিচিত মুখ শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় যুক্ত হতে পারেন। ফলে মনোনয়ন ঘিরে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ও প্রত্যাশা দুই-ই থাকছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা বলেন, ‘আমি চাই গত ১৭ বছর যারা রাজপথে ছিল, ত্যাগ তিতিক্ষা রয়েছে তারা সংরক্ষিত মহিলা আসনে মনোনীত হবেন। দল সেই বিবেচনায় মনোনয়ন দেবে। আমি আশাবাদী। নতুনদের ভিড়ে হাইব্রিডদের ভিড়ে যেন আমরা হারিয়ে না যাই।’

বীথিকা হোসাইন বলেন, ‘আমার স্বামী প্রয়াত শফিউল বারী বাবু দলে অবদান রেখেছেন। বিগত ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী যারা নির্যাতিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে থেকেছি। সরকারের অংশ হতে পারলে মানুষের জন্য আরও ভালোভাবে কাজের সুযোগ পাবো।’

রেহানা আক্তার রানু বলেন, ‘সংসদে যেতে হলে প্রধানত কথা বলতে হবে, কথা বলতে পারতে হবে।’ নবীন-প্রবীণদের সমন্বয়ে এবার বিএনপি মনোনয়ন চূড়ান্ত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবরিনা শুভ্রা বলেন, ‘আমি মনে করি, বিএনপির সংরক্ষিত নারী আসন দেওয়ার ক্ষেত্রে প্রথমে দলের প্রতি দীর্ঘদিনের রাজনৈতিক অবদান ও ত্যাগকে গুরুত্ব দেওয়া উচিত। যারা মাঠপর্যায়ে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের অগ্রাধিকার পাওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক সচেতনতা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বিবেচনা করা গুরুত্বপূর্ণ। বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সমাজের পিছিয়ে পড়া বা প্রান্তিক নারীদের সুযোগ দেওয়াও প্রয়োজন বলে মনে করি।’

এছাড়া প্রার্থীর সততা, সুনাম, সামাজিক কাজের অভিজ্ঞতা ও দলীয় গ্রহণযোগ্যতা থাকা উচিত, যাতে তারা সংসদে গিয়ে সত্যিকার অর্থে জনগণ ও নারীদের স্বার্থ তুলে ধরতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, ‘বিএনপির দলীয় সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই ও চূড়ান্ত করবে বিএনপি স্থায়ী কমিটি অর্থাৎ নির্বাচনী প্রার্থী বাছাই করার সংসদীয় কমিটি। আমি দলের চেয়ারম্যানের ওপর পূর্ণ আস্থা রেখে বলতে পারি, তিনি সময়োপযোগী সংসদে কার্যকর ভূমিকা রাখতে যোগ্যদেরই বাছাই করবেন।’

Views: 285

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি

by admin
October 18, 2026
0
1

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির...

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন

by admin
October 18, 2026
0
13

চাঁনমোহন রবিদাস সভাপতি, শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ) প্রধান সমন্বয়কারী (মুখপাত্র), জুয়েল রবিদাস সাধারণ সম্পাদক এবং রনি রবিদাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বাংলাদেশের রবিদাস জনগোষ্ঠীর ভূমি, আর্থসামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক অধিকার, জীবনমানের উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)’-এর আগামী তিন বছর (২০২৬-২০২৯) মেয়াদের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের স্মারক নম্বর বিআরএফ/কেক/২০২৬ (৪২), তারিখ ১৬ অক্টোবর ২০২৬ অনুযায়ী কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং স্থায়ী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁনমোহন রবিদাস। প্রধান সমন্বয়কারী (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পালন করবেন শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ)। নির্বাহী সভাপতি মিলন রবিদাস, সিনিয়র সহসভাপতি রাজেশ রবিদাস, সহসভাপতি হিসেবে জীবন রবিদাস, সুশান্ত রবিদাস (শ্যামল) ও ইন্দ্রজিৎ রবিদাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল রবিদাস। কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগ ও জেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত রবিদাস জনগোষ্ঠীর অধিকার, সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন: সংগঠনের নীতিনির্ধারণী পরামর্শ, অধিকারভিত্তিক আন্দোলন, গবেষণা, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক অগ্রগতিতে সহযোগিতার জন্য ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন রমেশ চন্দ্র ঘোষ, তরুণ কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ললিত রবিদাস, শ্রীকৃষ্ণ দাস, সীমা দত্ত, পাভেল পার্থ, অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, অ্যাডভোকেট প্রভাত টুডু, অ্যাডভোকেট বাবুল রবিদাস এবং গণন লাল। শিক্ষা, সাংবাদিকতা, আইন, মানবাধিকার, নারী অধিকার, পরিবেশ, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ততার মধ্য দিয়ে বিআরএফের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে বিষয়ভিত্তিক দায়িত্ব বণ্টন: নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি রবিদাস, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে লালচাঁন রবিদাস ও বিজয় রবিদাস এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে গৌতম রবিদাস, নিরঞ্জন রবিদাস, মিঠু রবিদাস, অঞ্জন রবিদাস, জহরলাল রবিদাস, রাজেন রবিদাস, সুশীল রবিদাস ও নান্টু রবিদাস। অর্থবিষয়ক সম্পাদক হিসেবে রিপন রবিদাস, দপ্তর সম্পাদক হিসেবে নিরঞ্জন রবিদাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রিপন রবিদাস দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ধর্ম, শিক্ষা, সাহিত্য, আইন ও বিচার, নারী, ছাত্র, যুব, শিশু, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম, তথ্য ও গবেষণা, আন্তর্জাতিক বিষয়, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ, সমবায়, ত্রাণ ও পুনর্বাসন, মানবাধিকার, গণসংযোগ, ভূমি ও গৃহায়ণ, আর্থসামাজিক উন্নয়ন, প্রবাসীকল্যাণ, জনগণনা, স্বেচ্ছাসেবা, শিল্প ও বাণিজ্য, গণশিক্ষা এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি এবং অধিকার আদায়ের উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয়  কার্যনির্বাহী পরিষদে বিভিন্ন এলাকার প্রতিনিধিদের পাশাপাশি ১১ জন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক যোগাযোগ জোরদার করার ক্ষেত্র তৈরি হয়েছে। স্থায়ী কমিটি গঠন: সংগঠনের ধারাবাহিকতা, সাংগঠনিক স্থিতিশীলতা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার জন্য ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি চাঁনমোহন রবিদাস, প্রধান সমন্বয়কারী (মুখপাত্র) শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ), নির্বাহী সভাপতি মিলন রবিদাস, সিনিয়র সহসভাপতি রাজেশ রবিদাস, সহসভাপতি সুশান্ত রবিদাস (শ্যামল), সাধারণ সম্পাদক জুয়েল রবিদাস, সাংগঠনিক সম্পাদক রনি রবিদাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিঠু রবিদাস, অর্থবিষয়ক সম্পাদক রিপন রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন রবিদাস এবং নারী বিষয়ক সম্পাদক অরুণা রানী রবিদাস অন্তর্ভুক্ত রয়েছেন।

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

by admin
October 17, 2026
0
14

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক...

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

by admin
October 17, 2026
0
10

ভারতে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে দিল্লিতে। বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার আগেই অল ইন্ডিয়া স্টুডেন্টস...

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে

by admin
October 17, 2026
0
16

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ কথা জানিয়েছেন ফায়ার...

“যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না

“যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না

by admin
October 17, 2026
0
53

"যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না। আমরা একজন মহিলা কনস্টেবল চেয়েছিলাম, কিন্তু তারা বাস চালিয়ে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • পলাশবাড়ীতে পৈতৃক জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ October 18, 2026
  • বিতর্কিত কর্মকর্তাদের আত্তীকরণ না করে বাধ্যতামূলক অবসর ও নতুন নিয়োগের দাবি October 18, 2026
  • ডোমার ‎ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ পূজা মন্ডপে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ October 18, 2026
  • একটি রাষ্ট্রে সরকার, বিরোধী দল, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবারই প্রশ্ন করার অধিকার থাকা জরুরি – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন।  October 18, 2026
  • ভ‚ষিরবন্দর শাখার উদ্বোধন অনুষ্ঠানে ডিভিশনাল ম্যানেজার October 18, 2026
  • মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত October 18, 2026
  • তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি October 18, 2026
  • মজিদপুরে ১ লাখ ৭১ হাজার টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া October 18, 2026
  • দুমকিতে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলে গ্রেপ্তার October 18, 2026
  • বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন October 18, 2026
  • বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী  তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচার October 18, 2026
  • প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম October 18, 2026
  • নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর October 17, 2026
  • সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন  October 17, 2026
  • সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু October 17, 2026
  • দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? October 17, 2026
  • সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ October 17, 2026
  • ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক October 17, 2026
  • মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ October 17, 2026
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী October 17, 2026
  • সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর October 17, 2026
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২ October 17, 2026
  • আজ বিশ্ব ট্রমা দিবস দেশে সড়ক দুর্ঘটনায় দিনে ৬৬ মৃত্যু October 17, 2026
  • পাঁচ দিনে চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি October 17, 2026
  • চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি October 17, 2026
  • আজ দেশে সোনার ভরি কত October 17, 2026
  • কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে October 17, 2026
  • “যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না October 17, 2026
  • গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট October 17, 2026
  • তাজমিনের কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা October 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      পলাশবাড়ীতে পৈতৃক জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

      পলাশবাড়ীতে পৈতৃক জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

      October 18, 2026
      বিতর্কিত কর্মকর্তাদের আত্তীকরণ না করে বাধ্যতামূলক অবসর ও নতুন নিয়োগের দাবি

      বিতর্কিত কর্মকর্তাদের আত্তীকরণ না করে বাধ্যতামূলক অবসর ও নতুন নিয়োগের দাবি

      October 18, 2026
      ডোমার ‎ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ পূজা মন্ডপে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ

      ডোমার ‎ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ পূজা মন্ডপে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ

      October 18, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d