নিজস্ব প্রতিবেদক যশোর :-
যশোর সার্কিট হাউজে অতিরিক্ত সচিব সেজে সরকারি সুবিধা নিতে এসে ধরা পড়েছেন এক প্রতারক। বুধবার দুপুরের দিকে আটক এ ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশি গাজীর ছেলে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সময় ভিন্ন পরিচয়ে ভিআইপি সুবিধা নিয়ে আসছিলেন। এমনকি সচিবালয়ে অবাধ চলাফেরার কথাও দাবি করতেন তিনি। সার্কিট হাউজ কর্তৃপক্ষ জানায়, সকালে সরকারি নম্বরে ফোন করে তিনি নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন এবং জানান ঢাকা থেকে যশোরে আসছেন। এ সময় যশোর রেলস্টেশনে তাকে নিতে সরকারি গাড়ি পাঠানোর নির্দেশ দেন। কর্তৃপক্ষ গাড়ি পাঠিয়ে তাকে সার্কিট হাউজে নিয়ে আসে।পরে তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায়, তার পরিচয় পুরোপুরি মিথ্যা। সন্দেহ নিশ্চিত হলে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদের সিইও এস.এম শাহীনসহ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করেন। শেষ পর্যন্ত তাকে প্রতারক হিসেবে শনাক্ত করা হয়।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, “আমরা ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ঘটনার পর সার্কিট হাউজে প্রবেশ ও পরিচয় যাচাই আরও কঠোর করার ওপর গুরুত্ব দিতে বলেছেন সংশ্লিষ্টরা।
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইল সদর থানা...





