মিডিয়াগুলো মিসইনফরমেশনে ফটোকার্ড বানিয়ে গতরাত থেকেই সরকার-বিরোধী এজেণ্ডা ফ্রেমিং করে যাচ্ছে, অথচ প্রেস উইং থেকে কোনো স্টেটমেন্ট নাই। অপতথ্যকে ডিবাঙ্ক করে জনমনে বিভ্রান্তি দূর করার কোনো পদক্ষেপ নাই।
আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, দু’জনেই গতকালকে সংসদের বিশেষ কমিটির মিটিং শেষে ক্লিয়ারলি এক্সপ্লেইন করেছেন, গণভোট অধ্যাদেশ যে কারণে, সেটা হয়ে গেছে। ফলে, সেই অধ্যাদেশ আবার বিল আকারে উত্থাপন করে আইন করার তো প্রয়োজন নাই।
অথচ মিডিয়া ফ্রেমিং করতেছে, ‘বাতিল হচ্ছে গণভোট’।
সাধারণ মানুষজনও এসব ফটোকার্ডে বিভ্রান্ত হয়ে ধারণা করতেছে, সরকার বোধহয় গণভোটের ফল বাতিল কইরা দিতেছে।
সরকার-বিরোধীরাও সোশ্যাল মিডিয়ায় তাল দিয়ে ক্যাওস তৈরি করাতে অপচেষ্টা করতেছে। নিজেদের মনমতো শব্দ যোগ করে প্রোপাগাণ্ডা চালাচ্ছে।
ইন্টেরিম সরকারের ১৩৩টি অধ্যাদেশ সম্পর্কে মিমাংসা করতে সরকার এবং বিরোধীদলের সদস্যদের নিয়ে যে বিশেষ কমিটি গঠিত হলো, তাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে। কোনো অধ্যাদেশ হবহু বিল আকারে উত্থাপিত হবে, কোনোগুলো সংশোধিত আকারে উত্থাপিত হবে, আবার কিছু পরবর্তীতে বিল আকারে আসবে এখন নির্ধারিত সময়ে উত্থাপন করা না গেলে। এরপর এগুলো আইনে পরিণত হবে। কজ, এগুলো ভবিষ্যতে কার্যকারিতা আছে।
বাট গণভোট অধ্যাদেশ জারি হয়েছে যেই গণভোটের জন্য, সেটা অলরেডি ফয়সালা হয়ে গেছে; সেটা তো আবার বিল আকারে সংসদে উত্থাপন করে আইনে পরিণত করার কোন কারণ নাই। এটা হলো মূলকথা।
সহজ কথায় যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তা বাতিল হচ্ছে না। এই গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ যেভাবে লিপিবদ্ধ হয়েছে সেভাবে বাস্তবায়ন করবে সরকার, বাট গণভোট আয়োজনে যে অধ্যাদেশ জারি করেছিল, সেটার আর ভবিষ্যতে কার্যকারিতা না থাকায় বিধায় বিল আকারে উত্থাপন হবে না সংসদে আইনে করতে।
এটাকে পূর্ণাঙ্গভাবে মানুষের সামনে তুলে না-ধরে, কৌশলে এমনভাবে শব্দ চেরি পিকিং করে মিডিয়াগুলো ফটোকার্ড বানাচ্ছে যে, যেকেউ বিভ্রান্তিতে পড়াটা স্বাভাবিক সরকার গণভোট বাতিল করে দিচ্ছে। ৭০ শতাংশ মানুষের রায়ের সঙ্গে বেঈমানী করতেছে বিএনপি!
সরকারের গত দেড় মাসে এরকম অসংখ্য ঘটনায় অপতথ্য ছড়ানো হয়েছে, অথচ সরকারের প্রেস উইং থেকে একটাও ডিবাঙ্ক করে জনমনে বিভ্রান্তি দূর করাতে পদক্ষেপ নেয়নি।
যে কাজ সরকারের প্রেস উইংয়ের করার কথা, সেটা করতে হচ্ছে সাধারণ সমর্থক ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্টদের।
তাহলে ১০-১২ জন মানুষকে ঢুকিয়ে রেখে সরকারের প্রেস উইংয়ের কাজটা কী?
Views: 229
Related