রংপুর ব্যুরো: বিপুল পরিমাণ টাকাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। আজ ১১ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে তাকে সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়। জানা যায়, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে আসেন জামায়াত নেতা বেলাল উদ্দিন। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লক্ষাধিক বেশি টাকা ছিল। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। আটকের পর জামায়াত নেতা বেলাল উদ্দিন দাবি করে বলেন, এটা তার ব্যবসার টাকা। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, জব্দ টাকা মেশিনে গণনা চলছে।
চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায়
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের...








