হজ্জ স্বেচ্ছাসেবক হিসাবে সৌদী আরবে লোক পাঠানোর কথা বলে
দিনাজপুরের ১৭ জনের কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গা ঢাকা
দিয়েছেন একটি প্রতারক চক্র।
গতকাল রোববার সকালে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন
অভিযোগ করেছেন শহরের পশ্চিম রামনগর এলাকার আলহাজ্ব মো: মেহেরুল
ইসলামের ছেলে আব্দুল্লাহ আল হাবিব (৪৮)। এ সময় তার স্ত্রী মোছা: নাজনীন
উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল হাবিব জানান, তিনি দীর্ঘ ১৭ (সতের) বছর ধরে
হজ্জ্ব ও উমরাহ যাত্রীদের সেবা দান করে আসছেন। হজ্জ যাত্রীদের সেবা দেওয়ার জন্য
হজ্জ স্বেচ্ছাসেবক হিসাবে সৌদী আরব লোক পাঠাবে মর্মে মোঃ হাসান
রফিক (রাফি), মোবাইল নং-০১৮৬৩৬৯৭৮৬০ একটি বিজ্ঞপ্তি দেখতে পান। রাফি
ঢাকার নয়াপল্টন ৬৭/১ ভিআইপি রোড এলাকার পল্টন চায়না টাওয়ার, ইষ্ট-৭/১ ও ৭/২
এর গ্রীন ওয়াল্ড ওভারসিজ (আর.এল নং-২৮৪১) এর প্রতিনিধি।
বিজ্ঞপ্তি দেখার পর তিনি চলতি বছরের ৫ জানুয়ারী তার শান্তিনগর সুন্দরবন
কুরিয়ার সার্ভিসে সংলগ্ন ভবনের চতুর্থ তলার কার্যালয়ে গিয়ে ১৭ জনের
পাসপোর্টের ফটোকপি, প্রয়োজনীয় কাগজপত্রসহ এবং ২০ লাখ ৪০ হাজার
টাকার মধ্যে ৮ লাখ টাকা দিয়ে আসেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি
রাফির দেয়া রাকিব হোসেন নামীয় রায়পুর ব্রাঞ্চ সিটি ব্যাংক পিএলসি
একাউন্ট নম্বর-২৩০৪১১৩৮১০০০১, মোছাঃ ফাতেমা বেগম নামীয় ইসলামী
ব্যাংক ফরিদগঞ্জ শাখা একাউন্ট নং-২০৫০২৫৫৫০২০৩৬৩৫৫০৩ এবং মোছাঃ
রুম্মান জান্নাত নাঈম নামীয় নারায়নগঞ্জ কাঁচপুর ইসলামী ব্যাংক শাখার
একাউন্ট নং-২০৫০২৯২০২০৩৬৭৪৬০৮ নিকট মোট ৫ লাখ ৮০ হাজার টাকা
প্রেরণ করেন।
কিন্তু টাকা পাঠানোর পরও হজ্জের লোক না পাঠালে তিনি ও ৪ জন স্বাক্ষী মো:
হাসান রফিক (রাফি)’র কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে জানতে পারেন মো: হাসান রফিক
(রাফি) কার্যালয় ছেড়ে দিয়েছে।
সৌদী আরবে হজ্জ স্বেচ্ছাসেবক হিসাবে লোক পাঠানোর কথা বলে টাকা
গ্রহণ, আত্মসাত ও প্রতারণার ঘটনায় গত ১০ মে বিজ্ঞ দিনাজপুর চীফ
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালাত (সদর)এ তিনি একটি মামলা দায়ের
করেছেন। যার সিআর মামলা নং-১১২৪/২৫ (সদর), ধারা-৪০৬/৪২০ দঃ বিঃ। মামলার
আসামীরা হলেন যথাক্রমে- ১। মোঃ হাসান রফিক (রাফি) (৩৯), মোবাইল নং-
০১৮৬৩৬৯৭৮৬০ প্রতিনিধি গ্রীন ওয়াল্ড ওভারসিজ (আর, এল নং-২৮৪১), ৬৭/১
ভিআইপি রোড, পল্টন চায়না টায়ওয়ার, ইস্ট-৭/১ এবং ৭/২, লিফট-৬, নয়াপল্টন,
ঢাকা-১০০০। বর্তমান সাং-পূর্ব বক্সনগর ডেমরা, ঢাকা স্থায়ী ঠিকানা-
বড়মিয়া হাজীরবাড়ী উত্তর রাঙ্গামাটি, ফটিকছড়ি, চট্টগ্রাম, ২। মোঃ রাকিব
হোসাইন (৩৫), মোবাইল নং-০১৩১৬৭০৭০০৯ ৩। মোছাঃ ফাতেমা বেগম (৩৫)
মোবাইল নং-০১৮৬৩৬৯৭৮৬০ একাউন্ট নং-২০৫০২৫৫০২০৩৬৩৫৫০৩ ৪। মোছাঃ
রুম্মান জান্নাত নাঈম (২৮) মোবাইল নং-০১৬৪১৮৩৫৬৫৮ স্বামী-মোঃ হাসান
রফিক (রাফি) বর্তমান সাং-পূর্ব বক্সনগর ডেমরা, ঢাকা স্থায়ী ঠিকানা-
বড়মিয়া হাজীরবাড়ী উত্তর রাঙ্গামাটি, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মামলা দায়ের করার পর থেকে তাকে নানানভাবে হুমকী দেয়া হচ্ছে। ফলে তিনি
পরিবারসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন অবস্থায় চিহ্নিত
সন্ত্রাসীদেরকে দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শান্তির দাবী
জানান।








