Monday, October 5, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

১৩০৬ টাকার সিলিন্ডার ১০ মাসের ব্যবধানে কিনতে হচ্ছে ১৮৩৭ টাকায়

admin by admin
October 5, 2026
in জাতীয়, বাংলাদেশ
1 0
A A
0
১৩০৬ টাকার সিলিন্ডার ১০ মাসের ব্যবধানে কিনতে হচ্ছে ১৮৩৭ টাকায়
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের বাজারে বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বা এলপিজির দাম বারবার ওঠানামা করেছে। এই সময়ে চারবার দাম কমলেও বাড়ার ঘটনা ঘটেছে পাঁচবার। দফায় দফায় এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তাদের রান্নার খরচ মেটাতে গিয়ে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের তথ্য অনুযায়ী, বছরের প্রথম মাস জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। এরপর ফেব্রুয়ারিতে ৫০ টাকা বেড়ে ১ হাজার ৩৫৬ টাকা হলেও মার্চে সামান্য কমে তা ১ হাজার ৩৪১ টাকায় নামে।

তবে এপ্রিল মাসে এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকায়। মে মাসে আরও ২১২ টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়, যা চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ নির্ধারিত দাম। অর্থাৎ বছরের শুরুর তুলনায় মে মাসে দাম বেড়েছিল প্রায় ৪৮ দশমিক ৫ শতাংশ।

মে মাসের পর জুন ও জুলাইয়ে টানা দুই মাস দাম কমে। জুলাইয়ে বড় পতন ঘটে দাম নেমে আসে ১ হাজার ৫২৮ টাকায়। তবে আগস্ট থেকে আবারও বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করে। আগস্টে ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়।

সর্বশেষ অক্টোবর মাসে এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে মাত্র তিন মাসের ব্যবধানে দাম বেড়েছে ৩০৯ টাকা এবং জানুয়ারির তুলনায় অক্টোবরে দাম বাড়তি রয়েছে ৫৩১ টাকা বা প্রায় ৪০ শতাংশ।

বিইআরসির তথ্য বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বনিম্ন দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা এবং সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। এই ১০ মাসে সর্বনিম্ন ও সর্বোচ্চ দামের ব্যবধান দাঁড়ায় ৬৩৪ টাকায়।

আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে প্রতি মাসে দাম সমন্বয় করা হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। সরকার নির্ধারিত এই দামেও বাজারে সচরাচর এলপিজি পাওয়া যায় না। দাম বাড়ার ঘোষণার আগে থেকেই কৃত্রিম সংকট তৈরি করে খুচরা বাজারে প্রতিটি সিলিন্ডার আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় বিক্রির অভিযোগ রয়েছে।

বাজারের এই চরম অস্থিতিশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান অভিযোগ করেছেন, গত এক সপ্তাহ ধরে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম বাড়ানোর পাঁয়তারা করা হয়েছে এবং সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় এই দাম বাড়ানো হয়েছে।

নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের পকেট কাটা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কঠোর অবস্থানের কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। ইতোমধ্যে সেপ্টেম্বর মাসের আমদানি ও বিক্রির হিসাব চেয়ে ১২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে।

বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পর্যায় পর্যন্ত তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নতুন দাম ঘোষণার পর বাজার মনিটরিং আরও কঠোর করা হবে।

Post Views: 32

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর

by admin
October 5, 2026
0
1

আগামীতে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে। আইন, বিচার ও সংসদ...

শিক্ষানবিশ ৭২ এএসপিকে বদলি ও পদায়ন

শিক্ষানবিশ ৭২ এএসপিকে বদলি ও পদায়ন

by admin
October 5, 2026
0
3

বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে।...

সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য

সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য

by admin
October 5, 2026
0
0

নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের (পে ফিক্সেশন) কাজ শুরু হচ্ছে আজ সোমবার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ...

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

by admin
October 5, 2026
0
0

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি...

শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী

শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী

by admin
October 5, 2026
0
0

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহ নিয়ে সৃষ্ট তুলকালামের নেপথ্যে উঠে এসেছে বিমানের মদিনা স্টেশনের গাফিলতি ও ব্যবস্থাপনায়...

দুর্গাপূজা সর্বোচ্চ ছুটি কলেজে, সবচেয়ে কম মাদরাসায়—কোন প্রতিষ্ঠানে কয়দিন

দুর্গাপূজা সর্বোচ্চ ছুটি কলেজে, সবচেয়ে কম মাদরাসায়—কোন প্রতিষ্ঠানে কয়দিন

by admin
October 5, 2026
0
6

আসন্ন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে ছুটির পার্থক্য রয়েছে। এবার পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ October 5, 2026
  • লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর October 5, 2026
  • শিক্ষানবিশ ৭২ এএসপিকে বদলি ও পদায়ন October 5, 2026
  • ১৩০৬ টাকার সিলিন্ডার ১০ মাসের ব্যবধানে কিনতে হচ্ছে ১৮৩৭ টাকায় October 5, 2026
  • সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য October 5, 2026
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী October 5, 2026
  • শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী October 5, 2026
  • ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না: নাহিদ ইসলাম October 5, 2026
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ী ভাঙচুর October 5, 2026
  • প্রীতম-শেহতাজের ১০ বছরের সংসার ভাঙার কারণ জানা গেল October 5, 2026
  • অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনে নতুন নিয়ম October 5, 2026
  • দুর্গাপূজা সর্বোচ্চ ছুটি কলেজে, সবচেয়ে কম মাদরাসায়—কোন প্রতিষ্ঠানে কয়দিন October 5, 2026
  • সুন্দরগঞ্জে সাংবাদিককে মারপিটের অভিযোগ October 5, 2026
  • তোহুকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পবিপ্রবি উপ-উপাচার্যের জাপান সফর     October 5, 2026
  • শিক্ষকগণ সমাজের প্রাণ সঞ্চারক October 5, 2026
  • অক্টোবর সেবা পক্ষ  উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের  চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান October 5, 2026
  • বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ October 5, 2026
  • আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি October 5, 2026
  • আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন October 5, 2026
  • বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের  মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার October 5, 2026
  • বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” October 5, 2026
  • ডোমারে কতৃপক্ষের উদাসীনতায় বেহাত হতে চলেছে স্কুলের কোটি টাকার সম্পদ October 5, 2026
  • ডোমারে লায়ন সংঘের সভা অনুষ্ঠিত October 5, 2026
  • তানোরে মব সৃষ্টি করে গৃহবধুকে হেনস্তা থানায় অভিযোগ October 5, 2026
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্টিল কারখানায় দগ্ধ  হয়ে চিকিৎসাধীন চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু October 5, 2026
  • “ঘটনার খবরই জানেন না নৌপুলিশের ওসি! নিখোঁজের ৪৮ ঘণ্টা পর পশুর চ্যানেলে জেলের মরদেহ” October 5, 2026
  • মোরেলগঞ্জে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৩ প্রাণ, আহত এক শিশুসহ ৬ October 5, 2026
  • পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে ……. গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ October 5, 2026
  • হিলি খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার October 5, 2026
  • মিরসরাইয়ে ছাত্রদলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় আবিদুল ইসলাম খান ‘১৭ বছর ক্ষমতায় টিকে থাকতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে’ October 5, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ

      নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ

      October 5, 2026
      লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর

      লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর

      October 5, 2026
      শিক্ষানবিশ ৭২ এএসপিকে বদলি ও পদায়ন

      শিক্ষানবিশ ৭২ এএসপিকে বদলি ও পদায়ন

      October 5, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d