সাহাব উদ্দিন রিটু, লামা( বান্দরবান) :এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাস করে বান্দরবান জেলায় প্রথম হয়েছে লামা উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। টানা ৭ম বারের মতো শতভাগ পাস করে অদম্য সাফল্যের এই গৌরব অর্জন করে কলেজটি।সম্প্রতি প্রকাশিত ফলাফলে এ তথ্য জানাগেছে।
সুত্র জানায়,কোয়ান্টাম কসমো কলেজ থেকে
এইচএসসি পরীক্ষায় এবছর ৬২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারমধ্য বিজ্ঞান বিভাগে ১২জন এ প্লাস,১জন এ গ্রেড,
ব্যবসায় শিক্ষা বিভাগে ১১জন এ প্লাস,১১জন এ গ্রেড, মানবিক বিভাগে ৮জন এ প্লাস, ১৯জন এ গ্রেডসহ ৬২ জন শিক্ষার্থীই শতভাগ পাস করে।
এই শতভাগ পাসের দিক থেকে জেলার ১৪টি কলেজের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ প্রথম এবং চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ৭টি কলেজ। শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অবস্থান চতুর্থ। এ নিয়ে টানা ৭ম বারেরমতো শতভাগ পাসের ধারা অব্যাহত থাকল কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের।
এ প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধ্যান, শুদ্ধাচার ও জীবনযাপনের বিজ্ঞান অনুশীলনের মধ্য দিয়ে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে এক মানবিক ও সমমর্মী দক্ষ বিশ্ব নাগরিক হওয়ার পথে, এটাই তাদের জীবনের অন্যতম লক্ষ্য।
পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচালিত একটি সেবাধর্মী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে শিশুশ্রেণি থেকে কলেজ পর্যন্ত ২ থেকে ৩ হাজার শিক্ষার্থীকে আবাসিক সুবিধাসহ বিনামূল্যে পড়ানো হয়।
বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি
বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মিষ্টান্ন ও বেকারি...






