Sunday, September 27, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

admin by admin
February 11, 2026
in বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 5 mins read
0 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
রাকিব হাসন

,বিবিসি নিউজ বাংলা, ঢাকা

 

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সিলেটের এমসি কলেজ নামে পরিচিত মুরারিচাঁদ কলেজে পড়ার সময়ে ‘হতাশ’ হয়ে জাসদ ছাত্রলীগ ছেড়ে কলেজ হোস্টেলেই গোপন কার্যক্রমে থাকা ‘ইসলামী সংগঠনের’ সাক্ষাৎ পেয়েছিলেন।

পরে কয়েক বছর ছাত্রশিবির করার পর আনুষ্ঠানিকভাবে তিনি সিলেটে জামায়াতের রাজনীতিতে যোগ দিয়েছিলেন ১৯৮৪ সালে।

দলটিতে ‘বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া’ নেতাদের কয়েকজনের আওয়ামী লীগ সরকারের সময়ে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি হওয়ার পর তৈরি হওয়া নেতৃত্ব শুন্যতার মধ্যেই তিনি প্রথমে দলের সেক্রেটারি জেনারেল ও পরে দলের আমীর নির্বাচিত হন তিনি।

জামায়াতের রাজনীতি পর্যবেক্ষণ যারা করেন তাদের মতে, মি. রহমানের নেতৃত্বেই জামায়াত নিজস্ব সাংগঠনিক খোলস ভেঙ্গে বেরিয়ে এসে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষের কাছে যাওয়ার ধাপে এসে পৌঁছেছে এবং এর অংশ হিসেবেই দলটি সংখ্যালঘু ও মুক্তিযোদ্ধাদের দলে ভিড়িয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নও দিয়েছে।

“তিনি দলটিকে নির্দিষ্ট পরিমণ্ডলে আটকে না রেখে সবমহলের কাছে নিয়ে এসেছেন। জামায়াতে ইসলামীর ইতিহাসেই এটি একটি ভিন্ন ডাইমেনশন,” বিবিসি বাংলাকে বলছিলেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর।

জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে দলের আমির শফিকুর রহমানের জীবনীতে বলা হয়েছে যে, তিনি জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন ১৯৭৩ সালে এবং এর তিন বছর পর তিনি ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন।

তবে ওই সময় যারা জাসদের রাজনীতিতে খুবই সক্রিয় ছিলেন তারা অবশ্য বলছেন, মি. রহমান নিজে জাসদ ছাত্রলীগ সমর্থন করে থাকতে পারেন তবে তিনি তাতে সক্রিয় ছিলেন এমন কোনো তথ্যপ্রমাণ তখনকার এমসি কলেজ বা সিলেটের জাসদ ছাত্রলীগের কাছ থেকে তারা পাননি।

ছবির ক্যাপশান,শফিকুর রহমান তৃতীয় মেয়াদে দলটির আমিরের দায়িত্ব পালন করছেন

রাজনৈতিক জীবন ও জামায়াতে আসা

জামায়াতে ইসলামী ও মি. রহমানের নিজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৫৮ সালের ৩১শে অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায়। তার তিন ভাই ও এক বোন রয়েছে এবং তিনি ভাই-বোনদের মধ্যে তৃতীয়।

তিনি ১৯৭৪ সালে এসএসসি পাশ করেছিলেন কিন্তু তার আগেই ১৯৭৩ সালে তিনি জাসদ ছাত্রলীগের যোগদান করেছিলেন বলে দলের ওয়েবসাইটে বলা হয়েছে।

এরপর তিনি ১৯৭৬ সালে এইচএসসি পাশের পর সিলেট মেডিকেল কলেজে (পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ) ভর্তি হন।

জাসদ ছাত্রলীগের হয়ে তখন ঢাকা কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন পরবর্তীকালে ডাকসুর জিএস নির্বাচিত হওয়া ডাঃ মুশতাক হোসেন।

“শফিকুর রহমান মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আমার দু বছরের জুনিয়র ছিল। স্বাধীনতার পরের ওই সময়ে জাসদ ছাত্রলীগের তখন জোয়ার ছিলো।

সেই সময় শিক্ষার্থীরা সমর্থন করতো জাসদ ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়নকে। আমি সিলেটের তখনকার জাসদ ছাত্রলীগের নেতাদের কাছে থেকে তার সম্পৃক্ততার বিষয়ে কোনো তথ্য পাইনি,” বিবিসি বাংলাকে বলছিলেন মি. হোসেন।

মি. হোসেন বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং চাঁপাইনবাবগঞ্জে জামায়াত থেকে এমপি হওয়া লতিফুর রহমান জাসদ ছাত্রলীগে সম্পৃক্ত ছিলেন বলে তার জানা আছে।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা আছে যে, জামায়াতের বর্তমান নেতাদের মধ্যে কয়েকজনই স্বাধীনতা পরবর্তী কালে যখন জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিলো তখন ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ কিংবা ছাত্র ইউনিয়নের মতো বাম ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন।

পরে জিয়াউর রহমান সরকারের সময়ে, জামায়াত যখন রাজনীতির অনুমতি পায় তখন তারা পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীতে সক্রিয় হন।

জামায়াতে ইসলামী অবশ্য বলছে, ১৯৮৩ সালে এমবিবিএস ডিগ্রি লাভের পর পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেন শফিকুর রহমান এবং তিনি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১৯৮৪ সালে।

এরপর তিনি সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালনের পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দলটির সেক্রেটারি জেনারেল ছিলেন।

তবে এর মধ্যে ২০১০ সালের জুনে জামায়াতের তখনকার সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হওয়ার পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম।

পরে মি. ইসলাম নিজেও যুদ্ধাপরাধের মামলায় আটক হওয়ার পর ২০১১ সালের সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান তখনকার সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।

শেষ পর্যন্ত ২০১৯ সালের নভেম্বরে তিনি জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো দু বছর মেয়াদের জন্য দলটির আমীর নির্বাচিত হন।

পরে ২০২৩ সালে ও ২৫ সালে আবারো আমির নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন তিনি।

শফিকুর রহমান ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন

ছবির উৎস,BANGLADESH JAMAAT-E-ISLAMI

ছবির ক্যাপশান,শফিকুর রহমান ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন

দলের ভেতরে উঠে আসা

বিশ্লেষকদের মতে, জামায়াতের নেতাদের মধ্যে যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের রাজনৈতিক যুগের অবসান ঘটে কার্যত ২০১৩ থেকে ২০১৬ সাল সময়কালে আদালতের রায়ে যুদ্ধাপরাধের দায়ে তাদের অনেকের ফাঁসির মধ্য দিয়ে।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা রাজনীতিকদের মধ্যে যারা জামায়াতের নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে ছিলেন তাদের কয়েকজনের ফাঁসি কার্যকরের প্রভাব পড়ে জামায়াতের ভেতরেও।

দলেরই একটি অংশ তখন বাংলাদেশের বাস্তবতায় আরও গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে আনার যে সুর তুলেছিলেন অনেকেই মনে করেন তাতেই শফিকুর রহমানের দলীয় নেতৃত্বে উঠে আসার পথ প্রশস্ত হয়েছিল।

“দলের কঠিন সময়ে তিনি শক্ত হাতে হাল ধরেছিলেন। আবার দলটি যেই খোলসে আটকা ছিল তিনি সেখান থেকে দলকে বের করে এনেছেন।

তার নেতৃত্বেই দলটি সবার জন্য উন্মুক্ত হওয়ার পর্যায়ে এসেছে। এমনকি সংখ্যালঘুদের ও কিছু মুক্তিযোদ্ধাকেও তিনি দলে এনেছেন।

এটি জামায়াতের ইতিহাসেরই একটি উল্লেখযোগ্য ধাপ,” বলছিলেন সালাহউদ্দিন মুহাম্মদ বাবর।

স্বাধীনতার পর থেকে জাসদ ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন শরীফ নূরুল আম্বিয়া। বর্তমানে তিনি জাসদের একাংশের সভাপতি।

তার মতে, “তখন জাসদ ছাত্রলীগ ব্যাপক জনসমর্থন পেয়েছিল। শফিকুর রহমান জাসদ ছাত্রলীগ করেছেন কি-না তা বলা কঠিন, তবে যদি করে থাকেন তাহলে তিনি জাসদ ছেড়ে শিবিরে (ইসলামী ছাত্রশিবির) না গেলে দেশ ও জাতি উপকৃত হতো”।

যদিও জামায়াতের বাইরে অনেকেরই ধারণা, মি. রহমান আসলে জামায়াত বা শিবির ঘরানার লোকই ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পরের পরিস্থিতিতে ‘জাসদ ছাত্রলীগে’ যাওয়া বা সমর্থন করা নিজেকে লুকিয়ে নিরাপদ রাখারই একটি কৌশল ছিলো।

নির্বাচনী সমাবেশে শফিকুর রহমান

ছবির উৎস,NURPHOTO VIA GETTY IMAGES

ছবির ক্যাপশান,নির্বাচনী সমাবেশে শফিকুর রহমান

মি. রহমান ২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকার দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারের এক পর্যায়ে বলেছেন, “…..তখন স্বাভাবিকভাবেই দেশের তরুণ প্রতিবাদী মানসিকতার যারা ছিল, তারা ব্যাপকভাবে জাসদ-ছাত্রলীগে যোগ দিতে লাগল। আমি তাদের স্রোতেই যোগ দিয়েছি”।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “এমসি কলেজে থাকার সময় দেখলাম এরাও (জাসদ ছাত্রলীগ) আবার ব্যাংক লুট করা আরম্ভ করল। এরাও আবার থানা ও অস্ত্র লুট করা আরম্ভ করল এবং বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করল। তখন এদের ওপরও বিতৃষ্ণা এসে পড়ল। কিছু দিন অফ হয়ে গেলাম, কিন্তু আমি তাদের কিছু জানতাম। এই জানান কারণে আমার জীবন ঝুঁকিতে ছিল”।

তিনি সাক্ষাৎকারটিতে বলেছেন যে এক পর্যায়ে কলেজ হোস্টেল ছেড়ে চলে গিয়েছিলেন এবং পরে ‘বড় ভাইরা’ আবার তাকে হোস্টেলে নিয়ে যান।

“শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহতালার মেহেরবানিতে টের পেলাম; আমি যে রুমে থাকি সে রুমের লোকেরা কোনো একটি ইসলামি সংগঠন করে। কিন্তু এটা তারা গোপন রেখে চলতেন। তারা খুবই গোপনীয়তা রক্ষা করতেন। পরে আমি জানতে পেরেছি, তারা একটি ইসলামি ছাত্র সংগঠনের সঙ্গে ছিলেন। তাদের কাছ থেকে আমি আবদার করে দাওয়াত গ্রহণ করেছিলাম,” এভাবেই নিজে বর্ণনা দিয়েছেন শফিকুর রহমান।

এরপর ১৯৭৭ সালে তিনি ছাত্রশিবিরে যোগ দেন ও পরে সংগঠনটির সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখারও সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।

জামায়াতের হয়ে তিনি সিলেট জেলার সেক্রেটারি, নায়েবে আমির ও আমির হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৯৮ সালে তিনি দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হন এবং ২০১০ সালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল পদ পান।

এসময়ই তার সাথে যোগাযোগ তৈরি হয় দৈনিক নয়াদিগন্তের এখনকার সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সালাহউদ্দিন মুহাম্মদ বাবরের। তার মতে, শফিকুর রহমান ক্রমান্বয়ে দলটির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন নিজের সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতা দিয়েই।

“তিনি দলের কঠিন পরিস্থিতিতে হাল ধরেছেন এবং তার হাত ধরেই জামায়াতে ইসলামী নিজের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর পরিসরে সবাইকে নিয়ে চলার ধাপে উঠে এসেছে,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

Post Views: 129

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

by admin
September 27, 2026
0
4

কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। ‎...

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

by admin
September 27, 2026
0
3

  সুনামগঞ্জ প্রতিনিধি দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে দুইজন সংসদ সদস্যর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ...

ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা

ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা

by admin
September 27, 2026
0
15

  জাহেদুল ইসলাম আল রাইয়ান মাদারীপুরের ধজী গ্রামের মাটিতে গড়ে ওঠা ধজী হামিদিয়া ফাযিল মাদ্রাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়;...

রামগড়ে বিএনপি নেতা হাফেজ আহম্মদ ভূঁইয়ার নাতনির আকিকা অনুষ্ঠিত

রামগড়ে বিএনপি নেতা হাফেজ আহম্মদ ভূঁইয়ার নাতনির আকিকা অনুষ্ঠিত

by admin
September 27, 2026
0
18

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা বিএনপির সহ-সভাপতি এবং রামগড় উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহম্মদ ভূঁইয়ার নাতনির...

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

by admin
September 27, 2026
0
9

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে কদমতলা নুরিয়া হাফিজিয়া মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে  চট্টগ্রাম-১ (মিরসরাই)...

সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

by admin
September 27, 2026
0
5

লায়ন মোঃ গনি মিয়া বাবুল বাংলাদেশ প্রকৃতির অপার বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, সুন্দরবনের ম্যানগ্রোভ বন,...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ September 27, 2026
  • দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল September 27, 2026
  • মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন September 27, 2026
  • বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে September 27, 2026
  • রাজশাহীতে জমে উঠেছে হলিডে মার্কেট September 27, 2026
  • দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত September 27, 2026
  • পথশিশুদের শিক্ষা, প্রতিভার বিকাশ—যাত্রা শুরু সৃজন মঞ্চের September 27, 2026
  • মানিকারচর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত September 27, 2026
  • অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক September 27, 2026
  • সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন September 27, 2026
  • নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে: সিইসি September 27, 2026
  • সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা ও ভাঙচুরের মূল পরিকল্পনাকারী গ্রেফতার September 27, 2026
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী, জানাল পুলিশ September 27, 2026
  • কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাট September 27, 2026
  • আল- আরব বলো’ মূল দিশা: আল্লামা ইমাম হায়াত গীতিকার ও সুরকার: আল্লামা রেজাউল কাওসার September 27, 2026
  • যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো? September 27, 2026
  • পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী September 27, 2026
  • স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা: দুই ট্রাক মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৯ September 27, 2026
  • ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশালা September 27, 2026
  • ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা September 27, 2026
  • শহীদ নাইম উদ্দিন মুরাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এবং এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা September 27, 2026
  • বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী September 27, 2026
  • জিয়াউরকে সভাপতি ও রেদুয়ানকে সাধারন সম্পাদক করে শান্তগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন September 27, 2026
  • ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন September 27, 2026
  • পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত September 27, 2026
  • জ্যাকসন হাইটসে নতুন ‘আড্ডা কিচেন, ডাইনস অ্যান্ড চাইনিজ’। September 27, 2026
  • নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান September 27, 2026
  • রামগড়ে বিএনপি নেতা হাফেজ আহম্মদ ভূঁইয়ার নাতনির আকিকা অনুষ্ঠিত September 27, 2026
  • সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন September 27, 2026
  • বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব September 27, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

      কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

      September 27, 2026
      দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল

      দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল

      September 27, 2026
      মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

      মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

      September 27, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d