বগুড়ায় ছাত্র আন্দোলনের দুই মাস পর শহীদ সাব্বিরের মরদেহ উত্তোলন
মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী সাব্বির হোসেনের (১৪) মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর 3 টায় জেলার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলীহাটা মধ্যপাড়া এলাকার কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে দাফনের দুইমাস পর তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। সাব্বির হোসেন ওই এলাকায় শাহিন আলমের ছেলে। সে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। এরআগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় লোকজনের সঙ্গে আনন্দ মিছিলে অংশ নেয় সাব্বির। মিছিল শেষে বাড়ি ফেরার পথে সোনাতলা উপজেলার শিহিপুর এলাকায় পৌঁছালে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর সাব্বিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার। এ ঘটনার পর গত আগস্টের ১৫ তারিখে সাব্বিরের বাবা শাহিন আমল বাদী হয়ে সোনাতলা থানায় একটি হত্যা মামলা করেন। এতে সারিয়াকান্দি-সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান ও সোনাতলা উপজেলার সাবেক চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়। এতে মামলার তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। মোঃ মিষ্টার আলী মিলন,
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







