মিরসরাই প্রতিনিধি
বোনের বাড়ীতে বেড়াতে যাবে স্ত্রী, দুই মেয়ে ও নাতীসহ মেয়ের জামাই। তাই স্ত্রী-মেয়েকে বিদায় দিয়ে একমাত্র নাতীর গালে চুমু খেয়ে কাজে চলে যান আবুল কালাম। কিন্তু কিছুক্ষণ পর মোবাইল ফোনে বেজে ওঠে। রিসিভ করতেই আবুল কালামের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে আদরের নাতী, মেয়ে ও স্ত্রী। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারে। এই ঘটনায় আহত হন আবুল কালামের মেয়ের জামাই সায়েম ও ছোট মেয়ে শিরিনা আক্তার। তবে শিরিনা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এমন মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে স্বজনরা যান আবুল কালামের বাড়ীতে, কিন্তু কারো মুখে শান্তনার কোনো ভাষা নেই; শোকে স্তব্ধ আবুল কালাম। মঙ্গলবার রাত ৯ টার দিকে নিহত তিন জনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। নিহতরা হলেন আবুল কালামের স্ত্রী নুর জাহান (৫৫), মেয়ে কাজল রেখা (২৫), কাজলের সন্তান আনাস (৮ মাস)। এরা সবাই সীতাকু- উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের ফতেহ আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীতাকু- উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছরা এলাকায় আত্মীয়ের বাড়ীতে দাওয়াতে যাচ্ছিলেন সবাই। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকার খৈয়াছড়া ঝর্ণা রোড়ের মুখে সিএনজি অটোরিকশাটি দাঁড়িয়ে যাত্রীদের নামানোর আগেই পেছন থেকে ভুট্টাবোঝাই দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে এক শিশু ও দুই নারী মারা যান।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







