মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নুরুল আমিন (৪৫) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের গোভনীয়া গ্রামে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে মারা যান। তিনি ওই গ্রামের নুর বক্স প্রকাশ আদা মিয়ার পুত্র।
মিরসরাই পৌর বাজারের ব্যবসায়ী নুর নবী বলেন, নুরুল আমিন আমার দোকানে কাজ করতেন। তিনি গত কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দূরে কোথাও না যাওয়ার জন্য পরিবারের লোকজন তার দুই পায়ে শিকল পরিয়ে দেয়। বুধবার দুপুরে গোসল করতে নামার পর সে পানিতে ডুবে ভেসে উঠে। পরবর্তীতে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পায়ে শিকল থাকার কারণে পুকুরের পানিতে সে ডুবে যায়। বুধবার মাগরিবের নামাজের পর জানাযা শেষে নুরুল আমিনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি আরও বলেন, নুরুল আমিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। নুরুল আমিনের মৃত্যুতে তার বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী সন্তানরা আরও নিঃস্ব হয়ে গেল। অসহায় পরিবারটির প্রতি সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়ানো উচিত।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ফারজানা আক্তার বলেন, বুধবার বিকেলে নুরুল আমিন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের দাবি তিনি মানসিক রোগী হওয়ায় পুকুরে ডুবে যান।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








