বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ নৌপরিবহন প্রতিমন্ত্রী-খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে যেমন দক্ষ নেতৃত্বের প্রয়োজন, তেমনি শিক্ষিত জনগোষ্ঠি ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবে সম্ভব নয়। শনিবার সকাল ১১টায় ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের ফাউন্ডেশন এই জায়গায় শিক্ষকদের অবহেলা করা যাবে না। প্রাথমিক শিক্ষা জীবন দুর্বল হলে সারা জীবনের জন্য শিক্ষার্থী দুর্বল হয়ে যাবে। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের নিজের সন্তানের মত করে লালন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের মহা সচিব তানভীর মতিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু প্রমুখ।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ খেকে স্কুল ব্যাগ বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী-খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ছবি-প্রতিনিধি
বোচাগঞ্জে ভ্যাকসিন প্রদান কর্মসূচীর উদ্বোধন
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ দেশব্যাপী “এক দিনে এক কোটি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধনের অংশ হিসেবে শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্য্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় ইউএনও ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্য্যালয় মাঠে শনিবার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ছবি- প্রতিনিধি








