রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর প্রতিনিধি-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
রোগীদের মশারী না দেওয়ায় রোগীরা বিভিন্ন রোগের প্রভাবে পড়ছেন বলে অভিযোগ ওঠেছে। আজ (২৭ ফেব্রুয়ারী) দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মশারী না দেওয়ায় বিভিন্ন রোগের আশংকায় অভিযোগে জানা যায়।
সরেজমিনে গিয়ে রোগীদের নিকট জানতে চাইলে তারা বলেন,আমাদেরকে কোন প্রকার মশারী প্রদান করা হয় না। ফলে বিভিন্ন ছোঁয়াছে রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছি বলে জানান। একই সাথে স্বাস্থ্য কমপ্লেক্স ইমারজেন্সি ও টিকেটের মাধ্যমে ঔষধ প্রদানে সার্বিক সহযোগিতায় অনেক অনিয়ম পরিলক্ষিত হয়। এ বিষয়ে ঔষধ গ্রহণ কারী একজন সেবা গৃহীতা ভূক্ত ভোগী আলেয়া বেগম নামের রোগীর নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি আজ হাসপাতালে এসেছি পূর্বের সপ্তাহে আসছিলাম তখন যে ঔষধ দিয়েছিল তার মধ্যে একটি ঔষধ আমাকে না দেওয়ায় পূনরায় আজ আসলে পূর্বের ন্যায় ঔষধ গুলো দিয়েছে কিন্তু গত সপ্তাহে বাদ পড়া ঔষধ দেয় নাই।
বাঁকি ঔষধ না পেয়ে আমি বিপাকে পড়েছি। এ অবস্থায় ঔষধ কাউন্টারে গেলে তিনি বলেন,উক্ত ঔষধ টি বাহিরে থেকে ক্রয় করতে হবে। অথচ পূর্বের সপ্তাহে বললেই আমি উপকৃত হতাম। এতেকরে আমার অসূখ আরও বেশি হয়েছে বলে অভিযোগ করেন। হাসপাতাল ঘুরে জানা আরও জানা যায় যে,কর্তব্যরত ডাক্তার ঔষধ কাউন্টার এবং রোগীদের সার্বক্ষণিক দেখাশোনার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগন সরকারি বিধিমালা অনুসরণ করছেন না ফলে বিভিন্ন রোগীরা হয়রানির স্বীকার হচ্ছে বলে জানা যায়।
সরকারী বিধি মতে এলাকার অবস্থান রত সকল রোগীদের পূর্ণ সহায়তা ও সেবা দিতে হবে। কিন্তু অবস্থান রত রোগীগণ সেবা না পেয়ে হয়রানি হয়ে ধাঁক্কা পাচ্ছেন বলে অভিযোগ ভূক্ত ভোগী রোগীদের। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শ্যামল কুমার রায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিগণ আরও বলেন,বর্তমানে উপজেলা সরকারি হাসপাতালে প্রায় মানুষ সেবা না পেয়ে হয়রানির স্বীকার হচ্ছে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অবস্থান রত সকল রোগীরা কোন সময়েই মশারি পাচ্ছে না,ফলে রোগীরা পতিত হচ্ছে বিভিন্ন রোগে। এলাকা থেকে বিভিন্ন রোগীরা এখানে আসেন সূ-চিকিৎসা নেওয়ার আশায় কিন্তু সকল কর্মকর্তা ও কর্মচারীরা উদাসীনতার চিত্র প্রকাশ করেছে। যার ফলে সকল রোগীরা সঠিক সেবা না পেয়ে হয়রানির স্বীকার হচ্ছে। এ বিষয়ে উর্ধ্বত্বণ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভূক্ত ভোগী গণ।।







