স্টাফ রিপোর্টার ॥ ১১ নভেম্বর সোমবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর জেলার সর্বধর্মীয় ছাত্র জনতা’র উদ্যোগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
দিনাজপুর জেলার সর্বধর্মীয় ছাত্র জনতা রতন কুমার বর্মন, মোঃ রাকিব, লামিয়া আক্তার, কিশোর রায়, শ্রী রতন কুমার রায়, জিহাদ ইসলাম, অজয় শর্মা, তানিম ইসলাম, রতন চন্দ্র রায়, অর্জুন রায় ও মোঃ রকিব মানববন্ধন কর্মসূচী চলাকালীন বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট এর পরবর্তী সময় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের বাড়ি-ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিশেষ করে ঠাকুরগাঁও জেলা অন্যতম। সেই সময় সদ্য নিয়োগপ্রাপ্ত রণজিত কুমার রায় ঠাকুরগাঁও জেলার কোন সনাতনী সম্প্রদায়ের পাশে ছিলেন না এবং তার নিজ নির্বাচনী এলাকার ভাবনাগঞ্জ দূর্গামন্দির ও সতীরঘাট শ্মশান ককালি মন্দির ভাংচুরের ঘটনায় তিনি কোন খোঁজ-খবর নিতে আসেন নি বা কোন প্রতিবাদও করেন নি। সুতরাং তিনি কিভাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হয়ে হিন্দু সম্প্রদায়ের উন্নয়ন ও সনাতন ধর্মের সুরক্ষায় কাজ করবেন ? দিনাজপুর জেলার সর্বধর্মীয় ছাত্র জনতা জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন তিনি রসুল হত্যাকান্ড, জমি জবর দখলসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। অতএব হিন্দু ধর্র্মীয় কল্যাণ ট্রাস্টের ৩/১১/২০২৪ইং তারিখে নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছি।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








